E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোয়ালঝার ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ষড়ঋতু জগদল

২০২৫ জানুয়ারি ৩০ ১৯:০৪:২৭
গোয়ালঝার ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ষড়ঋতু জগদল

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝার যুব সমাজ আয়োজিত, ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোয়ালাঝাড় উচ্চ বিদ্যালয়কে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ষড়ঋতু জগদল। 

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালিত, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতমেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (রবি)।

সাতমেরা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার ও শিশু সংগঠক রহিম আব্দুর রহিম, ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিক, সাতমেরা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, কলিমজোত বায়তুন নুর জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুনার্মেন্ট শ্রেষ্ঠ খেলোয়াড় হবার গৌরব অর্জন করেছে রানারআপ দলের শরীফ হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে মনোয়ার ফুটবল একাডেমি মনোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন পঞ্চগড় জেলা ভলিবল একাডেমি'র সাধারণ সম্পাদক জাতীয় দলের ভলিবল দলের অন্যতম খেলোয়াড় মো. আশিকুর রহমান আশিক ও লিমন।

(আরএআর/এসপি/জানুয়ারি ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test