ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরসহ ৫০ জন আহত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় পৌর শহরের চণ্ডিবের পাগলা বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১ ঘণ্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। খবর পেয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ও এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় আহতদের মধ্যে আপেল মোল্লা (২৫), সানি (১৯), শরিফ আহমেদ (৩০), শাওন (১৮), আরিয়ান (১৮), হাবিবুর রহমান (২০), নাসিমা বেগম (৩৩), আরাফাত (২০), সায়েম (১৭), দিদার (২৫), সিফাত মোল্লা (২২), শাহদাত হোসেন (১৬), সুজন (৩২), মেরাজ (২২), হাসান (২০), রাতুল (১৭) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আপেল মোল্লা, সানি, শাওন ও শরিফ আহমেদকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, পাগলা বাড়ির মিলন মিয়ার ছেলে সাদির ও তার বন্ধুদের সাথে মোল্লা বাড়ির মস্তু মিয়ার ভাতিজার রাহাতের পাওনা টাকা নিয়ে রাত ৯টায় বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে মিলন মিয়া ও মোশাররফ মোল্লা ঘটনাস্থলে আসে। পরে বাকবিতণ্ডার মিমাংসার সময় দুই পক্ষের মধ্যে উচ্চবাচ্চ হয়। স্থানীয়রা বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করলে সবাই যার যার বাড়িতে চলে আসে। পরে রাত ১০টায় উভয় পক্ষ ইট পাটকেল, দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। সেই সাথে শতাধিক বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, দুই গ্রুপের সংঘর্ষে মধ্যস্থানে থাকা নিরপরাধ মানুষদের বাড়িঘর দোকানপাট ভাঙচুর হয়েছে। এটি অমানবিক। অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনতে হবে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নূরু মোল্লা বলে, আমার রাস্তার পাশে একটি মুদি দোকান আছে। এই দোকানের আয় দিয়ে আমার সংসার চলে। রাতে আমার বাবা দোকান বন্ধ করে বাড়ি যায়। হঠাৎ মোল্লা বাড়ি ও পাগলা বাড়ির মধ্যে ঝগড়া হলে আমার দোকান ভাঙচুর ও লুটপাট করে। আমার ১ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে সংঘর্ষকারীরা। এর আগেও আরো দুইবার সংঘর্ষে আমার দোকান ভেঙ্গেছে। আমি গরিব মানুষ কেমনে কি করবো।
এ বিষয়ে কাজি বাড়ির লেলিন কাজি বলেন, আমাদের বেপারী বাড়ি ও কাজি বাড়ির লোকজনের সংঘর্ষের সাথে কোনো সম্পৃক্ততা নেই। ঘটনাটি মোল্লাবাড়ি ও পাগলা বাড়ির মধ্যে। আমরা মধ্যস্থানে পড়েছি। গত বছরও ঝগড়া হয়েছে। ঝগড়া হলেই রাস্তার পাশে থাকা আমাদের বাড়িঘর দোকান পাট ভাঙচুর করে। এর থেকে আমরা মুক্তি চাই। দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
এ বিষয়ে মোল্লা বাড়ির মোশাররফ মোল্লা বলেন, আমি শুনেছি আমার এক এতিম ভাতিজা রাহাতকে আমাদের মোল্লা বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যেতে এসেছিল পাগলা বাড়ির মিলন মিয়ার ছেলে ও তার বন্ধুরা। পরে আমার ছোট ভাই মস্তু মোল্লা বাধা দিতে গেলে তাকে মারধর করে। কয়েক মিনিট যেতে না যেতেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে পাগলা বাড়ির মিলন মিয়া বলেন, ছেলে কি নিয়ে ঝগড়া করেছে আমার জানা নাই। খবর পেয়ে এসে দেখি হট্টগোল চলছে। আমি মোল্লা বাড়ির সামনে গেলে মস্তু মোল্লা আমাকে অপমান করে। আমি বিষয়টি দ্রুত মীমাংসা করতে মোল্লা বাড়ির লোকজনকে বলে আসি। হঠাৎ মোল্লাবাড়ির লোকজন দা লাঠি নিয়ে আমার এলাকায় এসে হামলা চালায়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত ব্যক্তিরা চিকিৎসা নেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল করিম জানান, রাত ১০টার পর থেকে মারামারিতে আহত রোগী আসতে শুরু করে। আমরা রাত ১২টা পর্যন্ত ১৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছি। গুরুত্বর আহত ৪ জনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তবে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। সেনা সদস্যদের সহায়তায় পুলিশসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








