E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লালপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

২০২৫ ফেব্রুয়ারি ০১ ২০:১৭:৫৪
লালপুরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের লালপুরে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০), তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামের মৃত যুগোলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

(এডিকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test