ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরসহ ১৫ জন নারী-পুরুষ আহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১০টায় পৌর শহরের জগন্নাথপুর কমলার মোড় টিটিরোড এলাকার মিঠুরি বাড়ি ও বৈচার মার বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। একই ঘটনায় ১ ফেব্রুয়ারি শনিবার ও ২ ফেব্রুয়ারি রবিবার দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার তৃতীয় দফায় সংঘর্ষ হলে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় আহতরা হলো, মিঠুরির বাড়ির শিপন মিয়া, সুলতান মিয়া, অনিক, তোফাজ্জল ও বৈচার মার বাড়ির ফারুক মিয়া, বাবুনি বেগম, আরাফাত মিয়া ও বিজয় মিয়া। এদের মধ্যে ফারুক মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিজয় মিয়া বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আরো অনেকে আহত হয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মিঠুরির বাড়ির মৃত মগল মিয়ার ছেলে আলী হোসেনের সাথে বৈচার মার বাড়ির নিমন মিয়ার ছেলে সিয়ামের মারামারি হয়। দুইজন শিশু বাচ্চা। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ বিষয়ে দুই পক্ষের লোকজন মীমাংসা করতে গেলে বাকবিতণ্ডার এক ফাঁকে মারামারি হলে মুহূর্তেই ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। পরদিন ২ ফেব্রুয়ারি রোববার আবারো রাতে সংঘর্ষ হয়। এসময় বৈচার মার বাড়ির ফারুক মিয়া ও বিজয় গুরুত্বর আহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও ১০/১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ৩ ফেব্রুয়ারি সোমবার রাতে তৃতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ময়না বলেন, আমার বাড়িতে ছেলে নাই। সে প্রবাসে থাকে। আমাদের ঝগড়ার সাথে কোন সম্পৃক্ততা নাই। আমাদের বাড়ি ঘর কেন কুপানো হয়েছে। আমাদের কি অপরাধ।
এ বিষয়ে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী আনোয়ারা বেগম চিৎকার করতে করতে বলেন, আমি সাবান বিক্রি করে সংসার চালাই। আমার বাড়িঘর ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা। আমি এর বিচার চাই।
এ বিষয়ে মিঠুরি বাড়ির পক্ষের শিপন মিয়া বলেন, মিঠুরির বাড়ির মৃত মগল মিয়ার এতিম ছেলে আলী হোসেনকে বৈচার বাড়ির ছেলেরা মারধর করে। আমি ও আমার ছেলে শিশুটিকে বাঁচিয়ে আনতে গেলে আমাকেও মারধর করে বৈচার মার বাড়ির লোকজন। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে বৈচার মার বাড়ির খোকন মিয়া বলেন, শিশুরা মারামারি করেছে। মিঠুরির বাড়ির লোকজন আমাদের বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট করেছে। আমার ছোট ভাই মোরাদ তাদের মারধরের কারণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে রয়েছে। এছাড়াও আমার বাড়ির আরেক ছোট ভাই বিজয় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমাদের বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করে ভাঙচুর ও লুটপাট করেছে তারা। আমরা এর কঠোর বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ভৈরবে তুচ্ছ বিষয় নিয়ে মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ছে। স্থানীয় নেতৃবৃন্দরা এগিয়ে আসলে ঝগড়া কমে যেতো। এ সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








