ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে ১৫ দিনের ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে আবারো শিশু বৃদ্ধাসহ ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাগলা কুকুরটি তাদেরকে কামড় দেয়। আহতদের মধ্যে ৩৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ ছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি ভৈরবে শিক্ষা প্রকৌশলীসহ ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছিল।
কুকুরের কামড়ে আহতরা হলো, পৌর শহরের চণ্ডিবের এলাকার আব্দুর রহমান (১১), আসমা (৪৮), ৫ বছরের শিশু জান্নাত, বৃদ্ধা সাহেরা (৮০), ইয়ামিন (১২), ঈশান (১৪), আমলাপাড়া এলাকার ৬ বছরের শিশু হুসাইন, ভৈরবপুর এলাকার শাহারা বেগম (৫০), রামশংকরপুর এলাকার নারায়ণ চন্দ্র দাস (৪৫), মাজেদা (৪২), দীপ (১১), ৭ বছরের শিশু ফরিহা ইসলাম, মৌসুমি (৯), ৬ বছরের শিশু আব্দুর রহমান, তানজিনা (১০), রফিয়া (২৭), রাতুল (২০), মারুফা (১৭), রাজন (১৭), ইতি (২৫), ৪ বছরের শিশু আলেয়া, সাড়ে ৪ বছরের শিশু গাফফার ও রায় (১২), উপজেলার গোছামারা গ্রামের সুইটি (১৬), সখিনা (৩০), রাবিয়া (১৩), চাঁনপুর গ্রামের ফরিদা বেগম (৫৫), রসুলপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫০), শিমুলকান্দি গ্রামের আয়েশা (৩৫), জামালপুর এলাকার ৩ বছরের শিশু আদিল, রিয়াদ (১০), শিবপুর গ্রামের মুনতাহা (২৭)। এদের মধ্যে ৫ বছরের শিশু জান্নাত ও আসমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মহাখালীতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে শহরের কালিপুরের রামশংকরপুর এলাকা থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করেন। পর্যায়ক্রমে শহরের চ-িবের, গাছতলাঘাট এলাকায়, ভৈরবপুর এলাকায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার সামনে পথচারী ও স্থানীয় বাসিন্দা শিশু, বৃদ্ধাসহ বেশ কয়েকজন নারী পুরুষকে রাত পর্যন্ত কামড় দিয়ে আহত করে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শফিক মিয়া বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কালো পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে দেখে কোন রকম দৌড়ে প্রাণে বেঁচে যায়।
এ বিষয়ে আহত পথচারী বাচ্চু মিয়া বলেন, আমি রসুলপুর নিজ বাড়িতে যেতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটি পাগলা কুকুর আমিসহ বেশ কয়েকজনকে কামড় দেয়। পরে আমি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দেখি অনেকেই চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে রামশংকরপুর এলাকার আহত রাজন মিয়া বলেন, আমি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পাগলা কুকুরটি এসে আমাকে কামড় দেয়। আমি পড়ে গেলে দ্বিতীয় দফায় আমাকে কামড়ায়। আমার সাথে আরো ১০/১৫ জনকে কামড়িয়ে আহত করে। আমরা কুকুরটিকে আটকানোর অনেক চেষ্টা করেছি। কুকুরটি আমার এলাকাতে থাকতো।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে দুইজনকে ঢাকা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুকুরটি শনাক্ত করতে পারলে বোঝা যাবে হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা। কুকুরটি যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় দ্রুত ভ্যাকসিন দিতে হবে।
তিনি আরো বলেন, গত ১৫ দিন আগে দুইদিনে বেশ কয়েকজনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। আহত ১৫ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, বিষয়টি দুঃখজনক। আমি খোঁজ খবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কুকুরটি পাগল হওয়ার কারণ নিশ্চিত করে তারপর কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








