শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুরে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনকে সন্ত্রাসী কর্তৃক হাতুড়িপেটা ও ছুরিকাঘাতের প্রতিবাদে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে মানববন্ধন ও বিক্ষোব মিছিল করেছেন শরীয়তপুরে কর্মরত সাংবাদিকেরা।
আজ মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করা হয়। এছারাও বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) নামে একটি সংগঠন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
মানববন্ধন কর্মসূচি থেকে শরীয়তপুরের জ্যেষ্ঠ সাংবাদিকেরা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। ওই ঘটনায় সোহাগ খান বাদী হয়ে শরীয়তপুর সদর পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় হামলাকারি নুরুজ্জামাল শেখ, তার ভাই শামীম শেখ, সহযোগী ইব্রাহীম মোল্যা, তার ছেলে জিহাদ মোল্যা, রমাকসুদা বেগম, মনির হোসেন ঢালী ও সালাউদ্দিন ঢালীকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস তার পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা না করানোর অপরাধে এসকান্দার চৌকিদার নামে এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন এবং রোগীকে চিকিৎসা বঞ্চিত করেন। চিকিৎসক কাজী ইলিয়াসের অবহেলার ফলে রোগীর স্বজনেরা ওই রোগীকে ঢাকা নিয়ে গেলে রোগী মারা যায়। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে জেলায় কর্মরত প্রায় সকল গণমাধ্যমকর্মী। অপরদিকে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও তথকথিত সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নাম সর্বস্ব একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে।
এ বিষয়টি নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজনের সংবাদিকদের বাকবিতন্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে সোহাগ খান সুজন শরীয়তপুর কোর্ট সংলগ্ন তাঁর ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখ, পালং মেডিক্যাল সেন্টারের মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লাসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী মিলে খুর, ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ ২৪ ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মানববন্ধনে শরীয়তপুর জেলার জ্যেষ্ঠ সাংবাদিক মজিবুর রহমান মাদবর, আবুল হোসেন সরদার, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সত্যজিৎ ঘোষ, নুরুল আমিন রবিন, বিএম ইসরাফিল, রোমান আকন্দ, শরিফুল আলম ঈমন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকেরা তাদের বক্তব্যে বলেন, সত্য সঠিক সংবাদ প্রকাশ করায় যদি এভাবে দিনে দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে সংবাদকর্মীদের হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছুরিকাঘাত করা হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এর থেকে জঘন্যতম বিষয় কি হতে পারে? এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম কোনোভাবেই থামিয়ে রাখা চলবে না। তারা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে সন্ত্রাসীদের বিচার করা হোক।
এদিকে দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) নামে একটি সাংবাদিক সংগঠন। তারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, বরগুনা, কুড়িগ্রাম, কক্সবাজার, লক্ষীপুর ও শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা করে হাতুড়িপেটা, ছুরিকাঘাত ও গুলিবর্ষণ করা হচ্ছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
তারা সরকারের কাছে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি মামলা নথিভূক্ত করা হয়েছে। মামলায় ৭ ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








