E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে একুশে বইমেলার প্রস্তুতি সভা

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:২৮:২৩
পঞ্চগড়ে একুশে বইমেলার প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে ৭ দিনব্যাপী বইমেলার আয়োজন করার প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসককের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক মো.সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ইমাম রাজী টুলু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, জেলা জামায়েত ইসলামের এর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপি'র আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মো. দেলোয়ার হোসাইন, পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রধানগণ।

বইমেলার মূলকমিটির সভাপতি জেলা প্রশাসক ও আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।আগামী একুশ ফ্রেবুয়ারি বিকাল ৪টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণের মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করবেন, জেলা প্রশাসক মো. সাবেত আলী।

মেলা চলবে ২১ ফ্রেবুয়ারি থেকে ২৮ ফ্রেবুয়ারি পর্যন্ত। ওই সময় মুক্তমঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে বিভিন্ন দল ও সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে বির্তক, সাধারণ জ্ঞান, রচনা ও অংকন প্রতিযোগিতাসহ নানাবিধ আয়োজন। সুষ্ঠু ও সুচারুভাবে বইমেলা পরিচালনার জন্য মূলকমিটির আওতায় আরও ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে।

(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test