কবিরহাটে শিশু ধর্ষণচেষ্টাকারী জাকিরের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাটে সাত বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নতুন শাহাজিরহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার অভিভাবক এবং সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
শিক্ষার্থীরা বলেন, মাত্র সাত বছরের একজন শিশু শিক্ষার্থীকে কি করে এই নরপিশাচ ধর্ষণ করেছে, তারওতো বাচ্চা ও ছোট বোন রয়েছে, আমরা চাই আর কখনো এমন ন্যাক্কার জনক ঘটনা না ঘটে, তাই এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।
কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, আমরা সব সময় ধর্ষণ, ইভটিজিং মাদক সহ সকল অপরাধীর বিরুদ্ধে আছি এবং থাকবো, সে যেই দলের হোকনা কেনো, কারণ এই ধরনের লোকদের কোন দল নাই, এরা সব সময় অপরাধী।
ধর্ষক জাকির হোসেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর দেড়টার দিকে মাদরাসা ছুটি হলে শিশুটি পায়ে হেঁটে মাদরাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর আসার পর একই এলাকার মন্টু সওদাগরের ছেলে জাকিরের সাথে শিশুটির দেখা হয়। তখন শিশুটিসহ আরো দুজন মাদরাসার শিক্ষার্থীকে জাকির তার মোটরসাইকেল যোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠায়। মন্টু সওদাগরের দোকানের সামনে আসার পর দুইজন শিশুকে নামিয়ে দিলে তারা বাড়ি চলে যায়। তখন শিশুটিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মন্টু সওদাগরের দোকানের পাশের পরিত্যক্ত একটি
খালি কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে জাকির এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত পায়জামা পরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।
(এস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








