ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করছেন ডা. কিশোর কুমার ধর। ৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়। ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ডা. কিশোর কুমার ধর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পূর্ববর্তী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহমেদকে রংপুরে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
সূত্রে জানা যায়, ডা. কিশোর কুমার ধর সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। এর আগে কিশোরগঞ্জের মিঠামইন থানার গোপদিঘী ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পরে কিশোরগঞ্জের সদর হাসপাতালে কিছুদিন দায়িত্ব পালন করেন। সেখান থেকে মিঠামইন থানার গোপদিঘী ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত থেকে ৬ ফেব্রুয়ারি নিজ জন্মভূমিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
কিশোর কুমার ধর ১৯৮৮ সালে ৪ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তার নিজ বাড়ি ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায়। বাবার নাম গোপাল ধর। তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। মা দীপা সাহা একজন প্রধান শিক্ষিকা। তিনি উপজেলার শ্রীনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন। তার স্ত্রী ডা. হাসি সাহা। বর্তমানে এনেস্থিসিয়া বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত রয়েছেন। দুই ছেলের মধ্যে ছয় বছর বয়সী বড় ছেলে দিব্য ধ্রুব ধর ও ছোট ছেলে এক বছর বয়সী রুদ্রনীল ধর।
ডা. কিশোর কুমার ধর ছোট বেলা থেকেই তিনি কঠোর পরিশ্রমী ও মেধাবী ছিলেন। উপজেলা শিবপুর ইউনিয়নের শম্ভুপুর সরকারি প্রাইমারি বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। এরপর থেকে স্কুল জীবনে তিনি জ্ঞান চর্চায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং ২০০৩ সালে এসএসসি পাশ করেন। ২০০৫ সালে ভৈরব সরকারি হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১২ সালে সিলেট উসমানী কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ও ইন্টার্নি করেন। ২০১৪ সালে ৩৩তম বিসিএস এর মাধ্যমে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে ডা. কিশোর কুমার ধর বলেন, আমি ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে অনেক আগে থেকেই অবগত রয়েছি। আমি আমার সর্বোচ্চ মেধা ও দক্ষতা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্থানীয়দের সহযোগিতা নিয়ে হাসপাতালে প্রয়োজনীয় কার্যক্রম গুলো আরো উন্নত করতে চাই। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এখানকার চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে চাই। আমি সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








