E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় বিজিবির সুলতানপুর বিওপি উদ্বোধন 

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৮:৩২:৪৩
সাতক্ষীরায় বিজিবির সুলতানপুর বিওপি উদ্বোধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিজিবির নবনির্মিত সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে নতুন এই বিওপি উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: হুমায়ুন কবির।

এসময় দু:স্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিজিবি।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপমহাপরিচালক মো: মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানা।

অতিরিক্ত মহাপরিচালক মো: হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার এই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে মানুষ পারাপার ও নিষিদ্ধ জিনিস ক্রয় বিক্রয় হয়ে আসছিলো। এজন্য সরকার এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য একটি বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে এবং তাদের কার্যক্রম পুরোদমে আরম্ভ হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test