রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
রহিম আব্দুর রহিম, রংপুর থেকে : 'এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক এক কর্মশালা।
রংপুর বিভাগীয় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কমিটি আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ৮টি জেলার মোট ৮০ জন তরুণ - তরুণী অংশ গ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষকরা সেমিনারে উপস্থিত ছিলেন।
এদিন সকাল সাড়ে এগারোটায় কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। রংপুর স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক মো. আবু জাফর এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হক খান, রংপুর মেট্রেপলিটনের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ, রংপুর এলজিডির অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মনজুরুল ইসলাম, রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামিমা আখতার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি।
কর্মশালায় দেশের অতীত রাজনৈতিক ও উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক সমালোচন হলেও আলোচনায় উঠে আসে নতুনভাবে দেশ সংস্করণের বিভিন্ন প্রস্তাবনা। এরমধ্যে রাজনৈতিক সংস্করণ, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক ব্যবস্থা সময়োপযোগীকরণ, মানবিক ও প্রাণবিক জনশক্তি সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা দূরীকরণের প্রস্তাব। রাজনৈতিক সহনশীল পরিবেশ নিশ্চিত করারও জোরদাবী উত্থাপিত হয়।
সর্বপরি প্রায় গ্রুপই জোরালোভাবে বলতে চেয়েছেন, যুগের ঘূর্ণায়নে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে অনেকেই ফায়দা লুটেছে, একইভাবে ২৪ এর চেতনা কলংকিত হোক, এমনটা যেনো না হয়। সকল দল এবং মতের মানুষের মাঝে ধৈর্য, সহনশীলতা ছড়িয়ে দিতে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার প্রস্তাব করেন দলগুলো। দেশ প্রেমিক জাতি গঠনে আইনের শাসন মেনে চলার চর্চা অব্যাহত রাখা আহ্বানও জানানো হয়।
পরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত, আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
এতে স্কুল পর্যায়ে 'জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।' বিষয়ের পক্ষে ছিলো রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তার্কিকগণ, বিপক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির বির্তাকিকগণ। এই পর্বে পক্ষদল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিপক্ষদল কুড়িগ্রামের নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি।
আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতায় 'ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ, বিষয় পক্ষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তার্কিকগণ এবং বিপক্ষে ছিলো সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতার্কিকগণ।
এই প্রতিযোগিতায় পক্ষদল পঞ্চগড় সরকারি মহিলা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, বিপক্ষদল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতার্কিকগণ। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলো, জনস্বাস্থ প্রকৌশলী অধিদপ্তর রংপুর বিভাগীয় সার্কেল কার্যালয়। শেষে চ্যাম্পিয়ন ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর (যুগ্মসচিব)।
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








