জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলা বিএনপি’র ২ বারের সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হারুন অর রশীদ হারুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোঃ কামরুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হারুন অর রশীদ হারুন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজবাড়ী জেলা বিএনপিকে সু-সংগঠিত করে রেখেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসরদের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে নেতাকর্মীদের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে একটি কুচক্রি মহলের নানা ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জনাব হারুন অর রশীদ সাহেবের একটি বক্তব্যের খন্ডিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এ কাজটি করেছেন এটা চরম নিন্দনীয় ও ঘৃণিত।
তিনি বলেন, একটি কুচক্রী মহল সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপি’র দুঃসময়ের কান্ডারী ও গ্রহণযোগ্য একজন নেতাকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে এরুপ বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে তার চরিত্র হননের অপকৌশল অবলম্বন করেছেন। রাজবাড়ী জেলা বিএনপি’র একজন পরীক্ষিত নেতা হিসেবে হারুন অর রশীদের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকান্ড এ অঞ্চলের মানুষের অজানা নয়। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন কর্মকান্ড পরিচালনা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তার বক্তব্যের ভূল ব্যাখ্যা ও খন্ডিত ভিডিও চিত্র দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন কন্ঠে উল্লেখ করছি যে, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন গত ২২ জানুয়ারী কালুখালী উপজেলার সোনাপুর মোড়স্থ বিএনপি কার্যালয়ে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময় তৃণমূল নেতাকর্মীদেরকে একতাবদ্ধ থাকার জন্য ও কোনভাবেই যেনো ফ্যাসিস্টদের কোন লোক বর্তমান প্রেক্ষাপটকে ব্যবহার করে দলের কোন সুনাম নষ্ট না করতে পারে, সেজন্য বলেছেন,আমাদের যে সকল নেতাকর্মী বৈধ, আইনসিদ্ধ ও ন্যায় সঙ্গতভাবে ব্যবসা বানিজ্য করছেন, সেটাতে অবশ্যই যেন আমাদের তৃণমূল নেতাকর্মীরা যারা বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন ও পতিত সরকারের অন্যায় ও নির্যাতন সহ্য করেছেন, তারা এখনো ডাল ভাত খেয়েই রয়েছেন, তারা যেন আপনাদের বৈধ ব্যবসা থেকে বঞ্চিত না হন। আপনাদের ব্যবসার মুনাফার একটা অংশ যেন তৃণমূল কর্মী পায়, তারা যদি ওই ব্যবসা থেকে ১ টা হাজার টাকাও পান, তিনি ওইদিন ১ কেজি মাংস কিনেও যদি পরিবার পরিজন নিয়ে খেতে পারেন, তাহলেও আমাদের অনেক শান্তি। যদি একা একা খেতে চান তাহলে আল্লাহও সহ্য করবে না।
তিনি বলেন, আমাদের দলের যাদের টাকা পয়সা আছে, তারা শুধু ব্যবসা করবে আর যাদের মুলধন নেই তারা কিছুই পাবে না- এটা হবে না, একটা অংশ যেন দলের তৃণমূলনেতা কর্মীরা পান সেটার ব্যবস্থা করতে হবে, এই আহবান জানিয়েছেন হারুন সাহেব। দলীয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, কোন রকম কোন খুনি হাসিনার দোসর, আওয়ামী পন্থী ও বিতর্কিত কোন ব্যবসায়ীদেরকে যেনো কোন ব্যবসার অংশীদার না করে। তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে, কোন আওয়ামী পন্থী বিতর্কিত ব্যক্তির সঙ্গে আমাদের কোন নেতাকর্মী যেন ব্যবসায় জড়িয়ে না পড়ে, তৃণমূল নেতাকর্মীরা যেমন আমাদের মিছিলের অংশীদার ছিল, তারা যেন আমাদের সকল বৈধ ব্যবসা-বাণিজ্যর অংশীদারিত্ব পায় সেটা খেয়াল রাখতে হবে এই আহ্বান তিনি জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, আমরা মনে করি হারুন অর রশীদের উপরোক্ত বক্তব্যের মধ্য দিয়ে দলের সকল নেতা-কর্মীর প্রতি সাম্য ও ভ্রাতৃত্বের একটি মহতী অনুভূতি প্রকাশ পেয়েছে। এতে দলের সর্বস্তরের নেতা-কর্মী আরও উজ্জীবিত হবে এবং সকল প্রকার অন্যায় এবং সামাজিক অবিচার থেকে দূরে থাকতে সহায়ক হবে। কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে ও জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে প্রতিহিংসার বশতঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কেটে অপপ্রচার চালিয়ে জনাব হারুন সাহেবই নয় আপোষহীন নেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছে। আমরা সকল পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও রাজবাড়ীবাসীকে এহেন অপপ্রচারে কান না দেওয়ার আহবান জানাচ্ছি। আমরা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা জাসাসের আহবায়ক আশরাফুল আলম সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(একে/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৩ মার্চ ২০২৬
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








