ফরিদপুরে একাধিক মামলার আসামি দিদার অস্ত্রসহ গ্রেফতার
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মেহেদী হাসান দিদার (২৮)কে অস্ত্র সহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটকের পর থানায় গিয়ে দিদারকে একমাত্র আসামি করে (বুধবার) ভুক্তভোগী ওই তরুণী (২৫) বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান।
জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দিদার এক তরুনীর বাড়ি গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং জোর করে অস্ত্রের মুখে তরুণীকে বিয়ে করতে হবে মর্মে ৫/৬ জিম্মি করে রাখেন। পরে ভুক্তভোগী অসুস্থতার ভান করে হেল্প লাইন ৯৯৯ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার বর্ননা দেন। পরে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ এসে তাঁকে দিদারের জিম্মিদশা থেকে উদ্ধার করে তাঁকে ঘটনাস্থলেই আটক করে। আটকের পর দিদারকে শরীর তল্লাশি করে তাঁর পরিহিত জিন্স প্যান্টের ডান কোমর থেকে একটি অস্ত্র (বিদেশি পিস্তল) উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, 'একটি মামলার তদন্ত কাজে এক তরুনীকে আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই তাঁর ফরেনসিক রিপোর্টের জন্য। সেখানে তাঁর সঙ্গে অজ্ঞাত এক যুবকের পরিচয় হয়।
ওই যুবক মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাঝ রাতে তরুনীর বাসায় গিয়ে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে উঠিয়ে নেবার চেষ্টা করে বলে মেয়েটি ৯৯৯ এ অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একাধিক মামলার আসামি মেহেদী হাসান দিদারকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হই।'
এসআই ফাহিম আরো জানান, 'এই ঘটনায় ওই তরুনীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। অন্যদিকে বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক আরও একটি মামলা দায়ের করেছে।'
মেহেদী হাসান দিদার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের মো. দেলোয়ার মাতুব্বরের ছেলে বলে জানা গেছে। এছাড়া, দিদারের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় ৯টি মামলা রেকর্ডভূক্ত আছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
(আরআর/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৪ মার্চ ২০২৬
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








