রাস্তার জন্য জমি না দেওয়ায় হামলা
নির্যাতনের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গর্ভস্ত সন্তানের মৃত্যু
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনহর উপজেলার কৈখালি ইউনিয়নের গাড়াখালিতে রাস্তার জন্য দ্বিতীয়বার জমি ছেড়ে দিতে রাজী না হওয়ায় অন্তঃস্বত্বা খুকুমনি জেয়ার্দারসহ সাতজন সংখ্যালঘুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর গর্ভস্ত সন্তানের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিক রক্তক্ষরণের একপর্যায়ে ওই গৃহবধুর গর্ভপাত হয়। এরপরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ওই গৃহবধূর জরায়ু থেকে অবশিষ্ঠ ফুল (প্লাসেন্টা) অপসারণ করা হয়েছে। অন্তঃস্বত্ত্বা গৃহবধূর নাম খুকুমনি জোয়ার্দার (২৫)। তিনি শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের গাড়াখালি গ্রামের কৃষ্ণপদ জোয়ার্দারের স্ত্রী।
এদিকে ১০ জন সংখ্যালঘুর বিরুদ্ধে হামলাকারিদের দায়ের করা মামলায় রবীন্দ্রনাথ গাইন, রণজিৎ বর্মণ. রামপদ বর্মণ, কৃষ্ণপদ জোয়ার্দ্দার ও পলাশ জোয়ার্দার বুধবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলাম জানান, গত ৭ ফেব্রুয়ারি থেকে প্রতিপক্ষের হামলায় জখম খুকুমনি জোয়ার্দার হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে রক্তক্ষরণ শুরু হলে তার সিটি স্ক্যান করানো হয়। এ সময় তার গর্ভে আট সপ্তাহের ভ্রুণ ছিল মর্মে প্রতীয়মান হয়। একপর্যায়ে বিকেলে তার গর্ভপাত(গর্ভস্ত ভ্রন অপসারণ) ঘটে। এরপরও রক্ষক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় যে, তার জরায়ুতে ফুল (প্লাসেন্টা) রয়ে গেছে।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাঃ ফতেমা ইদ্রিস ইভা জানান, বুধবার সকাল পৌনে ১১টায় খুকু মনির (ডিএনসি) শরীর থেকে ফুল অপসারন করা হয়েছে।
শ্যামনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা সজীব আহম্মেদ জানান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের মাধ্যমে খুকুমনির গর্ভস্ত ভ্রুন নষ্ট হওয়ার খবর পেয়ে তিনি ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসপাতালে যেয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। ডাক্তারি সনদের জন্য বুধবার হাসপাতালে আবেদন করা হয়েছে। ডাক্তারি সনদ পেলে ভ্রুন হত্যা জনিত ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন জানানো হবে। জামিলা খাতুনের দায়েরকৃত মামলায় পাঁচজন বুধবার আদালত তেকে জামিনে মুক্তি পেয়েছেন।
প্রসঙ্গত, শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের গাড়াখালি গ্রামের ফজলু মোড়ল, বাবলু মোড়ল, জিয়াদ মোড়ল ও নৈকাটি গ্রামের হাফিজুর মোড়লসহ কয়েকজন গাড়াখালি গ্রামের বিশ্বজিৎ জোয়ার্দার ও তান ভাইদের গাড়াখালি মৌজার জেএল-৬৮ ও হাল ২৮ দাগে তাদের ১৭ শতক জমির মধ্যে রাস্তার জন্য কিছু জমি ছেড়ে দিতে বলে। কোন প্রকার টাকা পয়সা ছাড়া তারা কিছু জমি ছেড়ে দেন বিশ্বজিৎ জোয়ার্দার। এরপরও গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ফজলু মোড়ল ও তার সহযোগীরা আরো বেশি জমি ছেড়ে দেওয়ার জন্য বিম্বজিৎ জোয়ার্দারদের হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি সকালে তারা ওই জমিতে বোরো ধান লাগানোর সময় ফজলু মোড়ল, বাবলু মোড়ল, জিয়াদ মোড়ল ও নৈকাটি গ্রামের হাফিজুর মোড়ল, আশরাফুল গাজী, এন্তাজ গাজী, হযরত আলী গাজী, দাউদ আলী গাজী, হামিদ মোল্লা ও আব্দুল বারীসহ ২৫/৩০ জন বিশ্বজিৎ জোয়ার্দার, সুব্রত গায়েন, প্রফুল্ল জোয়ার্দার কৃষ্ণ জোয়ারর্দার, কৃষ্ণ জোয়ার্দরের স্ত্রী খুকু মনি, পলাশ জোয়ার্দার পথচারি নূর হোসেনসহ ১০জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এদের মধ্যে প্রথমাক্ত সাতজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সুব্রত গায়েনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে বিশ্বজিৎ, খুকুমনিসহ তিনজন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ, রেকডীয় জমি দ্বিতীয়বার রাস্তার জন্য ছেড়ে দিতে রাজী না হওয়ায় বিশ্বজিৎ জোয়ার্দার ও তার পরিবারের সাত সদস্যের উপর হামলা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ি হামলাকারিদের পক্ষে বারী গাজী ও আবু দাউদ গাজী নিজেদের শরীরে কেটে ছিঁড়ে হাসপাতালে ভর্তি হয়। ৮ ফেব্রুয়ারি রাতে মামলার খবর পেলে তারা দুইজন গ্রেপ্তার এড়াতে হাসপাতাল থেকে পালিয়ে যায়। অথচ ৯ ফেব্রুয়ারি পুলিশ হামলাকারি বাবলু মোড়লের স্ত্রী ও আব্দুল বারী গাজীর মেয়ে জামিলা খাতুনের দায়েরকৃত মিথ্যা মামলা রেকর্ড করেছে। শুধু তাই নয়, পুলিশ তাদের মামলা রেকর্ডের তথ্য বিবরণীতে কৈখালী ইউনিয়নের স্থলে রমজাননগর ইউনিয়ন, ঘটনাস্থল গাড়াখালির পরিবর্তে নিদয়াসহ বিভিন্ন ভুল তথ্য উল্লেখ করেছে। পাল্টা মিথ্যা মামলায় তাদের (বিশ্বজিৎ) সঙ্গে সঙ্গতি রেখে জখম হওয়া ৬ জনসহ ১০ জনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








