‘জিরো ৫’ বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জিরো ক্ষুধা, জিরো শিশুশ্রম, জিরো বাল্যবিয়ে, জিরো প্লাস্টিক এবং জিরো অপুষ্টি মিলে পাঁচটি নেতিবাচক অবস্থা শূন্যের কোঠায় নিয়ে আসতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সদর উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী।
উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্ব পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
জিরো ৫ সম্পর্কে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা। পরিকল্পনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল ও জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন।
সভায় স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক, পরিবেশ, মৎস্য, সমবায়, যুব উন্নয়ন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটি, নগর উন্নয়ন কমিটি, যুব ফোরাম, শিশু ফোরাম এবং এনজিও প্রতিনিধিসহ ১৪০ জন প্রতিনিধি অংশ নেন।
জিরো ৫ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি, বেসরকারি, কমিউনিটি ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের উপস্থিত প্রতিনিধিরা মুক্ত আলোচনায় বসে পরিকল্পনা গ্রহণ করেন। এরমধ্যে বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন যথানিয়মে, যথাসময়ে করা, অভিভাবক সচেতনতা সৃষ্টি করা, মসজিদ ও বিদ্যালয়ভিত্তিক আলোচনা করা, শিশুশ্রম নিরোধে প্রচলিত আইনের কার্যকর করা, দোকান ও কলকারখানার মালিক বা ব্যবস্থাপনার সাথে যুক্ত তাদেরকে শিশুশ্রমিক নিয়োগে নিরুৎসাহিত করা, পরিবারিক দারিদ্র বিমোচনে পদক্ষেপ গ্রহণ করা, পরিবারভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি করা। পলিথিন, প্লাস্টিক বর্জন ও ব্যবহারে নিরুৎসাহিত করতে পাটজাত পণ্যের ব্যপকভিত্তিক ব্যবহার নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালিকরণ, পুনঃউৎপাদন প্রক্রিয়া চালু করা, কার্বন নিঃসরণে জনসচেতনতা সৃষ্টি করা। অপুষ্টি দূরিকরণের ক্ষেত্রে বাড়ি বাড়ি পুষ্টি বাগান তৈরি করা, পুষ্টিকর খাদ্য খাবার, অপুষ্টির কারণ সম্পর্কে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা, মাল্টসেক্টরাল উদ্যোগ গ্রহণ করা। ক্ষুধা নিরসনে দারিদ্র বিমোচন কার্যক্রম জোরদার করা, উৎপাদন কার্যক্রম জোরদার করা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হলে জিরো ৫ বাস্তবায়নে সফলতা আসবে বলে উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেন।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
-1.gif)








