শ্রমিকলীগ নেতার চাঁদাবাজির মামলায় সাংবাদিক হৃদয়ের জামিন
রাজন্য রুহানি, জামালপুর : শ্রমিক লীগ নেতার চাঁদাবাজি মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি হৃদয় হাসান ইকবাল।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের সিনিয়র জেলা জজ বিচারক মো. শহিদুল ইসলাম। বিকাল ৫ টায় ছাড়া পান হৃদয়।
এর আগে ১১ ফেব্রুয়ারি দুপুরে হৃদয় হাসানকে ডেকে নিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয় বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন ও তার সহযোগীরা। অন্যদিকে এ ঘটনায় শরীফ উদ্দিন ও তার সহযোগীদের দ্রুত দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান স্থানীয়রা।
জানা যায়, গত ৯ তারিখ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মাদারগঞ্জ খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রী কলেজের নির্বাচনী (টেষ্ট) পরীক্ষায় উপস্থিত থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে হৃদয় হাসান। কিন্তু শহরের চাঁদপুর এলাকার সমবারুর ছেলে ও ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল মোল্লা ১০ ফেব্রুয়ারি মাদারগঞ্জ থানায় ১৮৬০ পেনাল কোডের ৩৮৫/৫০৬/৩৪ ধারায় অভিযোগ দায়ের করান। রহস্যজনক কারনে অভিযোগ এর কোন তদন্ত না করেই অভিযোগটি আমলে নিয়ে থানায় মামলা নেন মাদারগঞ্জ থানা পুলিশ।
মামলার পর বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন ও তার সহযোগীরা রাত থেকেই হৃদয়কে কল দিয়ে বার বার বাজারে যেতে বলেন। এদিকে ১১ ফেব্রুয়ারি হৃদয় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শরীফ উদ্দিনের ফোন পেয়ে তারতা পাড়া সকাল বাজার এলাকায় গেলে দুপুর দেড়টার দিকে হৃদয়কে পুলিশে ধরিয়ে দেয় শরীফ উদ্দিন। এ সময় এক এসআই ও পুলিশ সদস্য হৃদয়কে লাঞ্চিত করে থানায় নিয়ে গেলে তাকে দ্রুত আদালতে প্রেরণ করা হয়।
সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন উদ্দিন তার সহযোগীরা বাজার মিষ্টি মুখ করেন। তবে তদন্ত ছাড়াই মামলা নেওয়া ও হৃদয়কে গ্রেফতার নিয়ে জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকরাও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল। অন্যদিকে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে কলেজের প্রধাব সড়কে বিক্ষোভ মিছিল করে মাদারগঞ্জ খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। হৃদয়কে মুক্তি না দিলে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি মাদারগঞ্জে সমবায় সমিতির গ্রাহকদের আমানতকৃত অর্থ ফেরতের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে এক পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়ে লিফলেট তৈরি করে বিক্ষোভকারীরা। তাদের দাবিকৃত ছবিটি ফেসবুকে পোস্ট দেন সংবাদ সারাবেলা মাদারগঞ্জ প্রতিনিধি হৃদয় হাসান।
অন্যদিকে, ২০২২ - ২০২৩ অর্থ বছরের জনস্বাস্থ্য অধিদপ্তরের মানব সম্পদ বিভাগের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ৬৫ টি পরিবারের জন্য বিনামুল্যে ল্যাট্রিন বরাদ্ধ করে তালিকা করা হয়। সেই ৬৫টি পরিবারের ল্যাট্রিনের কাজ তারা ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে ল্যাট্রিনের সরঞ্জাম আটকিয়ে বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মরহুম রহিম উদ্দিনের ছেলে ইউনিয়নের শ্রমিকদলের আহবায়ক শরিফ উদ্দিন ও একই গ্রামের মরহুম লোকমান বগ এর ছেলে খাজা বগ তার সহযোগী হিসেবে প্রতিজনের থেকে ১০০০ আবার কারো কাছ ৩০০০ টাকা করে অর্থ আদায় করে প্রায় দের লক্ষাধিক টাকা তারা নিয়েছেন সুবিধাভোগোদের থেকে আদায় করে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে শরীফ ও খাজা বগ সহ স্থানীয় আংশিক বিএনপির নেতাকর্মীরা হৃদয়ের ওপর ক্ষীপ্ত হয়ে উঠে এবং হৃদয়ের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।
এদিকে খাজা শাহ সূফী ইউনুস আলী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সালেহ শাহ শফি জানান, 'মামলায় যে ঘটনার তারিখ দেখিয়েছে সেদিন হৃদয় কলেজের অনুষ্ঠিত তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সকাল ১০ টা থেকেই দুপুর ১ পর্যন্ত পরীক্ষার হলেই ছিল। হৃদয়ের স্বভাব ও নৈতিক চরিত্র প্রশংসনীয়।'
জামিনে বের হয়ে হৃদয় হাসান সাংবাদিকদের জানান, ‘আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি আল্লাহর কাছে এর বিচার দিলাম।'
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, তার বিরুদ্ধে চাদাবাজির মামলা হওয়ায় পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








