সোনাতলায় বিএনপি নেতার হামলায় চিকিৎসাধীন যুবদল নেতার মৃত্যু
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় বিএনপির একই দলের নেতা ও তার লোকজনের হামলায় আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) দির্ঘ সময় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাশেদুল হাসান সোনাতলা উপজেলা পাকুল্যা পুর্ব পাড়ার সাইফুল ইসলাম আকন্দের ছেলে ও ইউনিয়ন যুবদল নেতা।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সুত্রে জানা যায়, গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পাকুল্যা বাজারে রাশেদুলের ওপর হামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালু ও তাঁর লোকজন। এদিকে রাশেদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউনিয়ন বিএনপি সভাপতি এমএ হান্নানের দোকান, বাড়ি সহ তাঁর সহযোগীদের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর করে ইউপি বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।
রাশেদুলের ওপর হামলার কারণ সম্পর্কে তার চাচা সুলতান মাহমুদ বলেন, স্থানীয় পাকুল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে জায়গা করে নিতে এলাকাবাসী তিনটি ভাগে বিভক্ত হয়। এরফলে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান। এছাড়াও বাকি দুই পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন এবং জামায়াত নেতা মাজেদুর রহমান জুয়েল। গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জামায়াত নেতা জুয়েল ১৫/১৬টি মোটরসাইকেল নিয়ে পাকুল্যা বাজারে মহড়া দেন। একই দিন এমএ হান্নান দাবি করেছিলেন, জামায়াত নেতা জুয়েল তাঁর অনুসারীদের নিয়ে বাড়িতে আক্রমণ করতে যান। এদিকে ওই মটরসাইকেল শোডাউন বহরে ইউপি যুবদল নেতা রাশেদ ছিলেন।
জামায়াত নেতা জুয়েল চলে গেলে বিএনপি নেতা হান্নান সহ তার অনুসারীরা রাশেদুলের ওপর হামলা করে বলে জানান মৃতের চাচা সুলতান মাহমুদ।
এদিকে ইউপি বিএনপি সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন বলেন, ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় যুবদল নেতা রাশেদ মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় বাটালু (হান্নান) এর নেতৃত্বে তাঁর লোকজন ধাওয়া করে। রাশেদ প্রাণে বাঁচতে মোটরসাইকেল ফেলে রেখে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ বিষয়ে মাজেদুর রহমান জুয়েল বলেন, আতর্কিত ভাবে রাশেদের উপর হামলা করে ইউপি বিএনপি সভাপতি হান্নান ও তার অনুসারীরা। তাদের হামলায় আহত রাশেদ চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালুর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মিলাদুন নবী বলেন, যুবদল নেতা রাশেদ মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হান্নান বাটালু বিরোধী বিএনপি ও যুবদল নেতা কর্মীরা চার-পাঁচটি বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এখন পর্যন্ত রাশেদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি তবে উত্তেজিত পরিস্থিতি নিরোষনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








