‘জুলুম নির্যাতন ও অত্যাচার অবসান করতে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে’
মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ‘সমাজ ও রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন ও অত্যাচার অবসান করতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। দেশ স্বাধীন করা হয়েছিল ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দেশের জনগণ সংগ্রাম করেছিল আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তারা মানুষকে ভোট দিতে দেয়নি, ২০১৮ সালে দিনের ভোট রাতে নিয়েছে। ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই এবং মানুষ ভোটে অংশ গ্রহণ করলো না। ভোট কেন্দ্রে গেলে বলা হতো ভোট দেয়া হয়েছে আপনার ভোট দেয়া লাগবে না। ভোট দেয়ার রুচি আর কারো থাকলো না। ভোটের গণতন্ত্র জীবিত করতে হবে। তারা ১০ টাকায় চাল বিক্রির কথা বলে ৭০ টাকায় বিক্রি করেছে। ২০২৪ সালের জুলাই আগষ্টে যারা মানুষকে হত্যা করেছিল আর বলেছিল দেশ ছেড়ে যাবে না তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুজেও পায় নাই।’
আজ শনিবার সকালে ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ঝালকাঠির আশেপাশে অনেক ভালো ভালো ইসলামী ব্যক্তিত্ব রয়েছেন যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:), ছারছিনার পীর, চরমোনাই পীর ও নেছারাবাদের পীর। তারা ইসলামের খেদমদ করে যাচ্ছেন। ঝালকাঠির মাটি ইসলামের ঘাটিতে পরিণত হয়েছে। আগামী দিনে এখানে ইসলামের পক্ষে জোয়ার ওঠবে ইনশাল্লাহ। বিগত সরকার আমাদেরকে অনেক কষ্ট দিয়ে গেছে। তারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। ৪ দিনের মাথায় আল্লাহ স্বৈরাচারকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতারিত করেছে। বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আল্লাহর আইন চালু করতে হবে। কিন্তু বর্তমানে মানুষের আইন চলে, মানুষের আইনে ভুল আছে কিন্তু আল্লাহর আইনে কোন ভুল নাই। যত সরকার এসেছে কোন সরকারই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, জুলুম অত্যাচার বন্ধ করতে পারে নাই। এগুলো বন্ধ করতে হলে নির্ভুল আইন চালু করতে হবে আর সেই আইন হলো আল্লাহর আইন।
তিনি আরো বলেন, আল্লাহর আইন যেদিন চালু হবে সেদিন থেকে বাংলাদেশ থেকে জুলুম নির্যাতন ও অত্যাচার বন্ধ হবে। ইসলাম একটি আলো আর বাকি সব অন্ধকার। আলো আসলে অন্ধকার থাকে না কিন্তু বর্তমানেও অন্ধকার বিরাজমান আছে। আমরা আল্লাহর আইন ইসলামকে কায়েম করতে চাই। যত অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন আছে, বাংলাদেশ থেকে তাড়াতে চাই। এজন্য স্বাধীনতার আন্দোলন অব্যাহত রাখতে হবে। যারা জুলুম নির্যাতন করেছিলো তাদের মহানায়ককে বিতারিত করা হয়েছে। ইতিপূবে আমরা ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিকবাদ দেখেছি, কোন মতবাদই শান্তি দিতে পারে নাই। যারফলে গোটা জাতি হতাশ হয়ে পড়েছিল এবং গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। একমাত্র ইসলামী মতবাদই শান্তি দিতে পারবে। এজন্য সকল আলেম ওলামাদের নিয়ে একটি ভোটের বাক্স বসাতে হবে। বিগত সরকার একটি ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে দাফন দিয়েছিল। সকল পত্রিকা, প্রচার মিডিয়া বন্ধ করে দিয়ে তাদের অনুসারী কয়েকটি মিডিয়া চালু রেখেছিল। তারা জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। এখন পর্যন্ত নিবন্ধন ফিরিয়ে দেয়া হয় নাই। আমরা দ্রুত জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
জেলা আমির এডভোকেট মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ মো: ফরিদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য, এ. কে.এম ফখরুদ্দিন খান রাযী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুর জব্বার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজলিসে শূরা সদস্য লস্কর মোহাম্মদ তসলিম, পিরোজপুর জেলা আমির মো: তোফাজ্জেল হোসেন ফরিদ, সাবেক এজিএস ও জামায়াতের ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, বিশিস্ট ইসলামী চিন্তাবিদ ড. ফয়জুল হক, ঝালকাঠি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, জেলা ছাত্র শিবিরের সভাপতি এম সায়েম প্রমুখ।
(এমআর/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








