E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অপারেশন ডেভিল হান্ট

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাসহ ১৫জন গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২১:৪৭:৫২
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাসহ ১৫জন গ্রেপ্তার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে পুলিশী অভিযানে আওয়ামী লীগ নেতা, নারীসহ বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে ও মঙ্গলবার জেলা সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের জলিল ভদ্রের স্ত্রী কোমলা বেগম (৫৫), ছেলে করিম ভদ্র (৩৫), ও তার ভাই কবির ভদ্র (২০), গাংচর গ্রামের চাঁন্দু শেখের ছেলে মিলন শেখ (৩০), বহরপুর গ্রামের আলতাফ শেখের ছেলে মোতাহার শেখ (৩২), জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামের নরেদ্র বাছাড়ের ছেলে সনজিত বাছাড় (৪৫), পুরান ঘুরঘুরিয়ার মৃত দুলাল চন্দ্র বাছাড়ের ছেলে রাজেন্দ্রনাথ বাছাড় (৫০), মৃত নরেদ্র বাছাড়ের ছেলে রনজিত বাছাড় (৪৫), তার ভাই সাগর বাছাড় (২০), দুলাল বাছাড়ের ছেলে নৃপেন বাছাড় (৩৭)। রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চির মৃত বকশ মন্ডলের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী মোঃ বাবু মন্ডল প্রকাশ (বকশ বাবু) (৪০), বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা মামলার আসামী ভগিরথপুর গ্রামের খোরশেদ শেখের ছেলে মোঃ আরশেদ শেখ (৩৪), ভবানীপুর গ্রামের মৃত জমির শেখের ছেলে মোঃ শাওন শেখ, হোগলাডাঙ্গী গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া। গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া পৌর ২ নং ওয়ার্ডের সাবেক গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান কাজী ওরফে মজি (৫৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম। মঙ্গলবার তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।

(একে/এএস/১৮ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test