E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৯:৪১:২৭
সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে দুদকের একটি টিম। আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

আবুল হোসেন কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক, খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিআরটি অফিসে দালালের উপদ্রপ বেড়েছে, এমন খবর পেয়ে তারা অনুসন্ধান করতে থাকেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান। এসময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বি আর টি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।

এছাড়া বিকাশ একাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের। পরে তাকে আটক করে বিআরটিএ’র সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। এবিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কারযালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test