পঞ্চগড় কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনতার ঢল
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান একপর্যায়ে হয়ে উঠে জনঅরণ্য। পঞ্চগড় কালেক্টর চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের চেয়ারম্যান মো. সাবেত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম ইমাম রাজী টুলু'র সভাপতিত্বে বার্ষিক এই প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মো. নাসিমুল হাসান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. রাশেদুল আলম সরকার।
উল্লেখ্য, রাষ্ট্রীয় নির্দেশে রংপুর বিভাগে জরুরি কাজ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি প্রতিষ্ঠান পরিচালক পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। প্রাথমিক ও মাধ্যমিক শাখার মোট ১ হাজার ৯ শত ৭৫ জন শিক্ষার্থী ও অর্ধশতাধিক শিক্ষক ও কর্মচারির বার্ষিক এই মহামিলনের পরিধি প্রসারিত হয় কালেক্টরেট চত্বর ঘিরে নানা খাবার-দাবার ও শিশুদের বাহারি খেলনার পসরায়। অনুষ্ঠান চত্বর সাজানো হয় নতুন আদলে।
ক্রীড়া প্রতিযোগিতায় ৬৮টি ইভেন্ট মোট ৩৪০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। এসমস্ত ইভেন্টে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে মোট ২০৪ জন শিক্ষার্থী। মেধাবী শিক্ষার্থী হিসেবে তিন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ১২৬ জন পড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে সূচনা সঙ্গীত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি, আমি কি ভুলিতে পারি..।'
সম্মেলক কন্ঠে এই গান পরিবেশিত হবার পরপর দ্বৈতকন্ঠে আবৃত্তি নিয়ে মঞ্চে উঠেন তৃতীয় শ্রেণি'র মোহসিনা আয়েশা ও তার সহোদর জাওয়াদ। একের পর এক উচ্চারিত হতে থাকে 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। এরপর 'চিড়া কুঠি,চিড়া কুঠি'গানের মিষ্টি সুরে নূপুরের ঝংকারে মঞ্চ মাতিয়ে তুলে তৃতীয় শ্রেণি'র সুদীপ্তা দাস মনি।
একের পর এক, কখনও একক, আবার কখনও দ্বৈত কন্ঠের গান। ফাঁক-ফোকরে আবৃত্তি ও নাচনিওয়ালিদের ঘুঙ্গুরের ঝনঝনানিতে অনুষ্ঠানস্থল ভিন্নরূপ ধারণ করে। বাদ যায়নি অভিনয়, সকালে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধা ছয়টা নাগাদ।
অনুষ্ঠানের শেষ বেলায় 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি' পুনরায় উচ্চারিত হয় শিশু (দ্বিতীয়) শ্রেণি'র লাবণ্যের কন্ঠে, মূর্হুতে স্তব্দ হয়ে যায় দর্শক ও স্রোতা গ্যালারি। পিন-পতন নীরবতার মধ্যে দিয়ে এই শিশুর উচ্চারিত কবিতা উপভোগ করে উপস্থিত সকল শ্রেণি'র স্রোতারা।
অনুষ্ঠান ঘিরে শিশু-কিশোর,তরুণ -তরুণীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চলতা লক্ষ্য করা গেছে। শত শত অভিভাবক তাঁদের সন্তান, আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় দিনটি উপভোগ্য হয়ে উঠে।
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








