E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সহশিক্ষা কার্যক্রম সম্পন্ন  

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৯:০৭:৫১
পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সহশিক্ষা কার্যক্রম সম্পন্ন  

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সহশিক্ষা কার্যক্রম  ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার সকালে শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ছয়টায়।

বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মো. সাবেত আলী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ছায়ফুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক উৎসবের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আলম শাফি, গীতাপাঠ করে দশম শ্রেণি'র প্রসেনজিৎ পাল বিশাল। ক্রীড়া শপথ বাক্য পাঠ করায় অষ্টম শ্রেণির ফাহমিদ ইসাম সরকার।

প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর উদ্বোধনকালীন বক্তব্যে বলেন, 'শারীরিক ও মানসিক উৎকর্ষতায় লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া -কালচার শিক্ষা জীবনের অনিবার্য অধ্যায়। তোমারা লেখা পড়ায় মনোযোগ হবে, দেশের সেবা এবং কল্যাণে আত্মনিয়োগ করবে।'

এবছর প্রতিষ্ঠানের প্রভাতি ও দিবা শাখার মোট ১ হাজার ২ শত শিক্ষার্থীদের মধ্যে ৬৪টি ইভেন্টে পুরস্কার পাবার যোগ্যতা অর্জন করেছে ১ শত ৮০ জন শিক্ষার্থী। প্রতিবছর পুরো অনুষ্ঠান শিক্ষার্থীরা উপস্থাপন করলেও এবছরই শিক্ষকরাই উপস্থাপনার দায়িত্ব পালন করে। বার্ষিক এই উৎসব বিষয়ক প্রতিক্রিয়া ও মূল্যায়ন জানার জন্য বারবার প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়ফুল্লাহ্কে ফোন করেও পাওয়া যায়নি। দুই পর্বের অনুষ্ঠানস্থল পরিদর্শন করে বুঝা গেছে অন্যান্য বছরের চেয়ে এবার অনুষ্ঠান অনেকটা নিষ্প্রাণ বলে মনে হয়েছে।

(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test