যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেলেন সুবর্ণচরের শাহীন সিরাজ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আজ সোমবার সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান শাহীন সিরাজ যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। পরবর্তী কর্মস্থল যুগ্ম জেলা ও দায়রা জজ, সাতকানিয়া, চট্টগ্রাম।
কে এই শাহীন সিরাজ?
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন তার বাবা হাজী মোঃ ইউসুফ ও মাতা হাজী হাজেরা খানম ভাইদের মধ্যে তৃতীয় শাহীন সিরাজ।
ছাত্র জীবন থেকে কর্মজীবনের সর্বস্তরে মেধার সাক্ষর রেখে যাওয়া শাহীন সিরাজ সাহেব যথাক্রমে ভূঞাঁর হাট এম.এ কামাল প্রাথমিক বিদ্যালয়, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সৈকত সরকারি কলেজ থেকে এইচ.এস.সি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল-এল.বি (অনার্স), এল-এল.এম (ফাস্ট ক্লাস) সম্পন্ন করে ২০০৮ সালে চট্টগ্রামস্থ সাউদার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগাদান করেন এবং ২০১৩ পর্যন্ত শিক্ষকতায় নিয়োজিত ছিলেন । এরই মধ্যে তিনি ২০০৯ সালে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্ত হন।
তৎপরবর্তীকালে তিনি ২০১৩ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় (বিজেএসসি) উত্তীর্ণ হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন।
তিনি কর্ম ও শিক্ষা জীবনে ELCOP, UNICEF, BELLA, ICRC আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন। সর্বশেষ ২০১৮ সালে ভারতের ন্যাশনাল জুডিশিয়ারির একাডেমি (ভূপালে) ও মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই সামাজিক -সাংস্কৃতিক কর্মকাণ্ডের সহিত সম্পৃক্ত। তিনি সুবর্ণচর ছাত্র ফোরাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
জনাব শাহীন সিরাজ ব্যক্তিগত জীবনে চট্রগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা সামিনা আক্তার রুমকি সাথে বিবাহ বন্ধনে ঝুড়ি বাধেন। উনার সহধর্মিণী ও একজন আইনজীবী। অরণ্য ও আরাব নামে দুই পুত্র সন্তান জনক তিনি। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তার পদন্নতীতে উচ্ছ্বাস প্রকাশ করে সুবর্ণচরবাসী সোস্যাল মিডিয়ায় চলছে আলোচনার ঝড়, অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ জনসাধারণ।
শাহীন সিরাজ বলেন, সকল অন্যায় অপরাধ থেকে দূরে থেকে আমি সকলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই, সততা আর ন্যায়নিতীতে এগিয়ে যেতে চাই।
(এস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








