E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক উৎসব সম্পন্ন

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২০:০৫:২৩
পঞ্চগড় হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক উৎসব সম্পন্ন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে জেলা শহরে প্রতিষ্ঠিত নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেওয়াল ঘেরা ঐতিহাসিক এই প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

প্রতিষ্ঠানের গভর্নি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম ঝুনু, অভিভাবক সদস্য এটিএম হাসানুজ্জামান পলাশ।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছা. নুরুন নাহার। তিন পর্বে বিভক্ত ক্রীড়া, পুরস্কার বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবারও শহরে বিনোদন প্রিয় শিশু-কিশোর, নারী-পুরুষরা অনুষ্ঠান স্থলে প্রবেশ করার সুযোগ পান। সবার শান্তি প্রিয় অবস্থান এবং সহযোগিতায় অনুষ্ঠান চলে রাত ৯টা অবধি। এই প্রতিষ্ঠানের প্রতিবছরের বার্ষিক অনুষ্ঠান ঘিরে শহরে পূর্বাঞ্চলের অধিবাসীদের মাঝে প্রাণচাঞ্চলতা ফিরে আসে। এবারও যার ব্যতয় ঘটেনি। নাচ-গান, অভিনয়ে পরিপূর্ণ অনুষ্ঠানটির গ্রন্থনা করেন প্রতিষ্ঠান অধ্যক্ষ নিজেই।

(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test