মাদারীপুরে দুর্নীতির অভিযোগে ডিসি অফিসের কেরানীর বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট
মাদারীপুর প্রতিনিধি : দুর্নীতির অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কেরানী মিজান ফকিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে সিনিয়র স্পেশাল জজ আদালতে (জেলা ও দায়রা জজ আদালত) চার্জশিট দাখিল করেন।
অভিযুক্ত আসামী মো. মিজানুর রহমান ফকির (৫৩) মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। এর আগে তিনি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। মিজানুর রহমান ফকির মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পাঠককান্দী এলাকার মো. কিনাই ফকিরের ছেলে।
ডিসি অফিসের কর্মচারি মিজান ফকিরকে নিয়ে কয়েক বছর আগে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দুদক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর দুদক অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পায়।
দুদকের দাখিল করা চার্জশিট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে ৫৩ লাখ ২০ হাজার ৭৪৭.৫২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে আছেন।
এছাড়া আসামি ৫৬ লাখ ৮০ আশি হাজার ৯৭০.০৭ টাকার সম্পদের তথ্য গোপণ রেখে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অসৎ উপায়ে আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছে। যা প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, তদন্তের মাধ্যমে জানা যায়, মিজানুর রহমান গাড়ী কেনা-বেচার ব্যবসার সাথে জড়িত আছেন। গাড়ী কিনে ব্যবসা করেছেন বলে তিনি নিজে তার বক্তব্যে লিখিতভাবে জানিয়েছেন। তার গাড়ী ব্যবসার থেকে ১২ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা আয় করেছেন বলে জানিয়েছেন। তিনি একজন সরকারি কর্মচারি হিসেবে গাড়ী ব্যবসা করতে হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে। কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হয়েছেন। তিনি সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম-নীতি ও চাকুরীকালীন বিধি-বিধান মানতে বাধ্য। তিনি সজ্ঞানে জেনে বুঝে তা লঙ্ঘন করেছেন।
মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান আরো জানান, আসামি মিজানুর রহমান ফকির ০.১৪০০ একর সরকারি (ভিপি) সম্পত্তি বরাদ্দ নিয়ে ভোগ-দখলে আছেন। ভিপি বা অর্পিত সম্পত্তি আইন মোতাবেক যে শহরে লীজ গ্রহীতার নিজস্ব বাড়ি বা জায়গা আছে এবং তাকে ওই শহরের অর্পিত সম্পত্তির কোন বাড়ি বা জায়গা লীজ দেওয়া যাবেনা, এই ধরণের পূর্ব লীজ গ্রহীতার লীজ বাতিল করা যাবে। আসামি সজ্ঞানে তা লঙ্ঘন করে নিজে লাভবান হওয়ার জন্য ভিপি সম্পত্তি আইন বহির্ভূত লীজ বরাদ্দ নিয়ে বাউন্ডারি দরজা-ঘর নির্মাণ করে ভোগ-দখলে আছেন। তাই প্রাথমিকভাবে পারিপার্শিক ঘটনা বিশ্লে¬ষণ করে দেখা গেছে, আসামি একজন আইন অমান্যকারী এবং একজন সরকারি কর্মচারী হয়ে লাভের আশায় ব্যবসা এবং অবৈধ সুবিধা গ্রহণ করে নানাভাবে দুর্নীতি করেছেন। যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








