E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৮:৫৬:৩৬
সালথায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সালথা প্রতিনিধি : ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর জন্য সালথায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম আলী (ধলা হুজুর)।

উপজেলা খেলাফত মহলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ঝিনাতুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সেক্রেটারী মাওলানা মুফতী আবু নাসির।

এছাড়াও উপজেলা খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারী মাওলানা কামরুজ্জামান, মাওলানা নেছারদ্দিন, যুব মজলিসের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান সহ খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আকরাম আলী সাহেবকে ফরিদপুর-২ আসনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে দাবী জানান।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test