শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। আহত অবস্থায় আটক হওয়া আরও ৬ ডাকাত। ডাকাতের এলোপাতাড়ি ছোড়া গুলিতে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জয়নাল মিয়ার ছেলে, বাল্কহেড শ্রমিক মাসুম মিয়া (৩০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালিকাঠী এলাকার আনিস ফকিরের ছেলে, বাল্কহেড শ্রমিক আল আমিন ফকির ও শরীয়তপুরের পালং থানার ডোমসার মোল্লা কান্দি এলাকার দলিল উদ্দিনের ছেলে তোতা মিয়া (৩৫)।
এদিকে শনিবার সকাল তেতুলিয়া এলাকা থেকে জনতার পিটুনিতে আহত আরও ১ জন ডাকাত সদস্যকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। এ নিয়ে নিহত দুই সহ মোট ৮ জন ডাকাত সদস্য ধরা পরার তথ্য নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা ৫ ডাকাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জন ডাকাতের পরিচয় জানা গেছে। এরা হলো আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাকিব গাজি (৩৮), পিতা- সানাউল্লাহ গাজি, গ্রাম- বানিয়াল মহেষপুর, মুন্সিগঞ্জ, রিপন (৪০), পিতা- বাচ্চু মিয়া, গ্রাম- কালীর চর, মুন্সিগঞ্জ, আনোয়ার (৫০), পিতা- মোহাম্মদ দেওয়ান, গ্রাম- কুন্ডেরচর, জাজিরা, শরীয়তপুর, সজিব (৩০), পিতা- হারুন তালুকদার, গ্রাম- কুতুবপুর, শিবচর, মাদারীপুর। এদের মধ্যে মুন্সিগঞ্জের রিপন গণপিটুনিতে নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় এক দল ডাকাত প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। এসময় স্থানীয় বাসিন্দারা ও কয়েকটি বাল্কহেড জাহাজের শ্রমিকেরা ডাকাত দলকে ধাওয়া দিলে ডাকাতেরা এলোপাথারি গুলি ছোড়তে ছোড়তে কীর্তিনাশা নদী পথ ধরে শরীয়তপুর অভিমুখে পালিয়ে যাচ্ছিল। ডাকাতের গুলিতে কয়েকজন বাল্কহেড শ্রমিক আহত হন। এখবর মুঠোফোনে চারিদিকে পৌছানো হলে এবং স্থানীয়দের ডাক চিৎকারে অন্তত ১২ কিলোমিটার এলাকা জুরে কীর্তিনাশা নদীর দুই পাড়ে হাজার হাজার এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের তাড়া করতে থাকেন। ডাকাতদল আংগারিয়া ইউনিয়নের দাদপুর ঘোঁজা ও আংগারিয়া বড় ব্রীজ এলাকায় জড়ো হওয়া লোকদের লক্ষ্য করেও গুলি বর্ষণ করে। এক পর্যায়ে শরীয়তপুর সদর উপজেলার তেতুলিয়া ইটভাটা এলাকায় জনতা ট্রলার এবং বাল্কহেড জাহাজ দিয়ে নদীপথ প্রতিরোধ করলে ডাকতরা স্পীড বোট ফেলে তীরে নেমে পালানোর সময় জনতার হাতে ৬ ডাকাত আটক হয়। গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়। বাকি ৫ জন আহত হয়। শনিবার সকালে আরও এক আহত ডাকাতকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়।
ডাকাতের গুলিতে আহতদের মধ্যে পাঁচজন মাদারীপুর সদর হাসপাতালে এবং তিনজন শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই বাল্কহেড শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসির খান বলেন, রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
এরপর রাত ১২টার পরে গণপিটুনিতে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দিয়ে ঢাকয় স্থানান্তর করা হয়েছে। এছাড়া রাত ১টার পর মৃত অস্থায় আরও দুজনকে নিয়ে আসা হয়।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাত ৮টা থেকে ৯টার মধ্যে মাদারীপুরের কালকিনি থেকে কীর্তিনাশা নদী দিয়ে পালানোর সময় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার লোকজন বাল্কহেড দিয়ে ডাকাতদের গতিরোধ করে। বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। বিষয়টি জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হতাহত ডাকাতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নেন। এ সময় একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
(কেএনএইচ/এএস/মার্চ ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








