সোনাতলায় ইউপি চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্ৰেফতারের দাবিতে মানববন্ধন
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী ও তার সহযোগীদের উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার বেলা ১১টায় ভেলুরপাড়া চারমাথা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালে বিগত নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচার বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ক'দিন আগে চেয়ারম্যান এর ভাতিজা রিফাত সঙ্গে একজন কে নিয়ে বগুড়া থেকে বাড়ী ফেরার পথে চরপাড়ায় পৌঁছালে একই ইউনিয়নের গোসাইবাড়ি গ্ৰামের মোঃ রাসেদ মিয়া,মোঃ শিমরুল ইসলাম,মোঃ টাইফুল ইসলাম,মোঃ সাইফুল ইসলাম সহ কয়েকজন মিলে তাদের আটকে মারধর করে। স্থানীয় কিছু লোক মুঠোফোনে চেয়ারম্যান গোলাম রব্বানী কে ঘটনাটি জানায়। এরপর ইউপি চেয়ারম্যান একজনকে সঙ্গে নিয়ে গোসাইবাড়ি হামলাকারীদের বাড়িতে ঘটনাটি জানতে যায়।
সে সময়ে হামলাকারীদের পরিবারের সদস্য সহ আরো কিছু লোকজন মিলে পুর্ব পরিকল্পিত ভাবে কিছু বোঝার আগেই চেয়ারম্যান গোলাম রব্বানীর উপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেধরক মারপিট করে।
এদিকে চেয়ারম্যান এর উপর হামলা হয়েছে এমন সংবাদ পেয়ে চেয়ারম্যান এর ভাই সহ শুভাকাঙ্ক্ষীরা ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে। তাদের হামলায় ভাই ভাতিজা সহ শুভাকাঙ্ক্ষীরা গুরুত্বর আহত হয়। আহতরা উপজেলা হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতরা জানিয়েছেন হামলাকারীরা সে সময়ে মাথায় হেলমেট পরে ছিলো।এ ঘটনায় চেয়ারম্যান গোলাম রব্বানী বাদি হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ফুঁসে উঠে জনগণ।হামলাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য তারাজুল ইসলাম, মেজবাউর রহমান লেলিন, মহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাবর আলী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির নেতা জিয়াউর রহমান, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর আলি, জেলা ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নয়, শহিদ মিয়া, সুলতান, মাহমুদা আক্তার, লিপি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্ৰেফতার না করা হলে থানা ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
(বিএস/এএস/মার্চ ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








