‘গণমাধ্যম স্বাধীনতা না পেলে সমাজ গণতান্ত্রিক হয় না’
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না।
গণমাধ্যমকর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয় কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতাকর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেওয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বরিশালের গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে শনিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতার আয়োজনে স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় ইফতার ও দোয়া-অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান আরও বলেছেন, শেখ মুজিব তার সময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়নার চারটি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল।
সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। সে সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেছেন। পরবর্তীতে গত ১৫ বছর একই কার্যক্রম করেছে শেখ মুজিবের মেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে বিভিন্ন কালো আইনের মাধ্যমে অসংখ্য সাংবাদিককে নানাভাবে হয়রানী, গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে পেশাজীবী সকল সাংবাদিকদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি গণমাধ্যমে শতভাগ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কো-আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত শতাধিক সংবাদকর্মীসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
(টিবি/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








