বিএনপির ব্যানার টাঙিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চাঁদা না পেয়ে বিএনপির ব্যানার টাঙিয়ে দুই যুবদল নেতার বিরুদ্ধে এক সাংবাদিকের দোকান দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের।
আজ রবিবার দুপুরে দোকান মালিক মো. মাহফুজুর রহমান মাসুম অভিযোগ করেন, তার দোকানটি দখল নেওয়ার জন্য শিকারপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের নামে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। মাসুম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের ছেলে এবং উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক। এ ঘটনায় সাংবাদিক মাসুম উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক মাসুম বলেন, শিকারপুর বন্দরের চান্দিনা ভিটির চার শতক জমি বাৎসরিক ইজারায় নিয়ে ১৯৫০ সাল থেকে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করেন তারা বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর তিনি ও তার দুই ভাই দোকান পরিচালনা করে আসছেন। এরইমধ্যে ২০১৮ সালে তাদের দোকান দখলে নিয়ে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয় করা হয়।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমি আমার দোকান বুঝে নেই। এরইমধ্যে আবার ওই দুই যুবদল নেতা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ১০ হাজার টাকা দিয়ে তাদের সাথে রফাদফা করি। এরপর যুবদল নেতা জালিছ মাহমুদ মৃধা দোকান ঘরটি সাময়িক সময়ের জন্য নির্ধারিত ভাড়া দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়ে ‘খাদ্য বান্ধব’ এর গোডাউন হিসেবে ব্যবহার শুরু করেন। পরবর্তীতে ওই যুবদল নেতাকে গোডাউন ঘর অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ করায় সে ক্ষিপ্ত হয়ে দোকান ঘর তালাবদ্ধ করে রাখেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলার আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ছবি সম্বলিত শিকারপুর ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ের একটি ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টা করেন।
মাসুম আরও বলেন, বিষয়টি কেন্দ্রীয় বিএনপি নেতাকে জানানোর পর তিনি ব্যানার নামানোর নির্দেশ দেন। পরবর্তীতে ওই দুই যুবদল নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত আরেকটি ব্যানার ঝুলিয়ে স্থায়ীভাবে দখলের চেষ্টা করেন।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, উজিরপুর পৌর এবং শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু ব্যক্তি গিয়ে ওই ব্যানার টানিয়েছে। এ বিষয়ে আমরা কিছুই জানিনা।
উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হুমায়ুন খান বলেন, ওই দোকান ঘর সাংবাদিক মাসুমের। এটা আওয়ামী লীগ দখল করেছিল। এখন কিছু বিএনপি নেতা ব্যানার ঝুলিয়েছে বলে শুনেছি। অন্যের দোকান ঘরে ব্যানার লাগানোর কোনো সিদ্ধান্ত বিএনপি দেয়নি। উপজেলা বিএনপির আহবায়ক সরফুদ্দিন আহমেদ সান্টু দেশের বাহিরে। তিনি ফিরে আসার পর মাসুমকে তার দোকান বুঝিয়ে দেওয়া হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, সাংবাদিক মাসুম আমার কাছে এসে বিষয়টি জানিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহবুবুর রহমানের ছেলে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমে লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








