প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কর্তন করেছে বিএনপি নেতা
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সাবেক ছাত্রদল সভাপতির ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে গুরুতর জখমসহ হাত-পায়ের রগ কর্তন করেছে বিএনপি নেতা ও তার সহযোগিরা। এ ঘটনার প্রতিবাদে রবিবার বেলা এগারোটার দিকে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহীন ফরাজীর সাথে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুল্লাহর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা ইতিপূর্বে কারান্তরীণও ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দিবাগত রাত নয়টার দিকে আসাদুল্লাহ বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় ইউনিয়ন বিএনপির আহবায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহবায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে তাদের সহযোগিরা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আসাদুল্লাহকে এলোপাথারিভাবে কোপাতে থাকেন। তখন জীবন রক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পুরো ঘটনাটি বাজারে উপস্থিত অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলেও হামলাকারীদের ভয়ে কেউ বাঁধা প্রদান করতে আসেনি।
আহত ছাত্রদল নেতার স্বজনরা জানান, সন্ত্রাসীদের এলোপাথাড়ি কোপে আসাদুল্লাহর হাত ও পায়ের রগ কেটে গেছে। তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
হামলার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন
ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বেলা ১১টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা নেয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুল্লার ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসাদুল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি প্রদর্শন করেন।
(টিবি/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








