নড়াইলে বিরোধপূর্ণ চরের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ষের আশঙ্কা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে মধুমতি নদী সংলগ্ন চরের বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা কুমারডাঙ্গা গ্রামের পলাশ শেখ সমর্থিত লোকজনের সাথে আওয়ামীলীগ নেতা ডিগ্রীচর গ্রামের আবুল শেখ ওরফে আবু সমর্থিত লোকজনের মধ্যে সংঘর্ষের আশংকা বিরাজ করছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের ১২৯ নং বারপাড়া মৌজার ও ১২৭ নং দৌলতপুর মৌজার বিভিন্ন দাগে মোট ২৮ বিঘা সম্পত্তি নিয়ে কুমারডাঙ্গা গ্রামের বিএনপি নেতা পলাশ শেখ, মোহাসিন শেখ, বাবু রাম সরকারসহ ১২ জন কবলা দলীল মুলে আব্দুল হাই মিনা ও মকছেদ শেখের কাছ থেকে খরিদ করে ভোগ দখল করে আসছিল।
অপর দিকে ডিগ্রীরচর গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন শেখ ওরফে আবু শেখ, বজলার রহমান (লাল মিয়া), ইউপি চেয়ারম্যান সিহানুক শেখ দিগর বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে উক্ত জমি খরিদ করে মর্মে দাবী করেন। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে একাধিকবার শালিশ বৈঠকে উভয় পক্ষকে আধাআধি সম্পত্তি ভোগ দখল করার সিদ্ধান্ত হয়।
কিন্ত বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবুল হোসেন শেখ ওরফে আবু শেখ ও সিহানুক শেখ, আদনান শেখ ক্ষমতার বলে পুরা জমি জোর দখল করে নেয় এবং উক্ত জমিতে নদী ভাংঙ্গন কবলিত লতিফ শেখ, জাহাঙ্গীর, ছলেমান, রহিম, বাকেলাসহ ১৫টি পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কোন প্রকার দলীল-কাগজপত্র ছাড়া বসবাস করার ব্যবস্হা করে দেন। ইতিমধ্যে তারা উক্ত জমিতে বাড়ীঘর নির্মান করে বসবাস করে আসছে।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির ইউনিয়ন সভাপতি পলাশ শেখ গং উক্ত জমি দখলে নিয়ে চাষবাস করে ভোগ দখল করছে। তাদের বৈধ কাগজপত্র আছে দাবী করে পলাশ শেখ বলেন, ক্ষমতার বলে আওয়ামীলীগ আমলে জোর করে আবু শেখ, সিহানুক চেয়ারম্যান আমাদের জমি চাষ করতো। এখন আমরা এই জমি চাষ করছি, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে মুল মালিক আমরা ১২ জন ভোগ দখল করছি। আমিসহ প্রকৃত জমির মালিকদের বিরুদ্ধে বিভিন্নি মাধ্যমে গাছ কাটা, মাটি কাটা, ফসল নিয়ে যাওয়ার যে সংবাদ প্রচার করা হচ্ছে তা সত্য নয়। আমার জমি থেকে মাটি কেটে অন্যত্র ভরাট করছি।
গাছের মালিক রহিম মোল্যা ও বাকেলা খানম জানান, তাদের বাড়ীর সীমানায় রোপনকৃত গাছ তারা পারিবারিক প্রয়োজনে বিক্রি করেছে। আবু শেখ উক্ত জমি তাদের দাবী করে বলেন, পলাশ শেখ জোর করে জমির মাটি, ফসল ও গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ইতনা ইউনিয়নের বারপাড়া মৌজার কয়েকটি দাগের প্রায় ২৮ বিঘা চরের জমি নিয়ে ওই এলাকার দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। এই জমি নিয়ে দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেকভাল করছে।
(আরএম/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








