আছিয়া ধর্ষণের প্রতিবাদে জামালপুরে সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন
রাজন্য রুহানি, জামালপুর : মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণসহ সারাদেশে সকল ধর্ষণের প্রতিবাদে সেভেন স্টার গ্রুপ ও জামালপুর মোবাইল ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যােগে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে শহরের বিউটি প্লাজার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সেভেন স্টার গ্রুপের সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব খান, সদস্য রবিন, রিয়াদুল ইসলাম রাব্বি, আবু তালহা আপন, সাগর ইসলাম, ইফাব, জেলা মোবাইল এসোসিয়েশনের সভাপতি জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, রাহাত প্রমুখ।
মানবন্ধনে মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম বলেন, শিশু আছিয়া সিএমএইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা খুবই পৈশাচিক কাজ। গত দুই মাসে সারাদেশে ১শত ১৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া জামালপুরে বাকপ্রতিবন্ধী দুটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশব্যাপী যে হারে ধর্ষণের উৎসব শুরু হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম সেটা আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আজকে নরপশুদের অত্যাচারে আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করে তারা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। আমরা সকল মা-বোনদের নিরাপত্তা চাই। আমরা জামালপুরবাসী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আজকে ধর্মীয় অনুশাসন না মানার কারণে দেশে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেড়ে যাচ্ছে। আইন রক্ষাকারী বাহিনীর দুর্নীতির কারণে এবং সঠিক সময়ে বিচার না হওয়ার কারণে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই।
মানববন্ধনে আইন করে ৩০ কার্যদিবসের মধ্যে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করার দাবি ওঠে আসে।
(আরআর/এসপি/মার্চ ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ জুন ২০২৬
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







