চুরি করতে গিয়ে ধরা, সামনে এলো ধর্ষণ-হত্যাকাণ্ডের অপরাধ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজিবাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ (২৩) নামে এক যুবক। এ ঘটনায় তাকে পুলিশে দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার ফোন চেক করলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। এক অজ্ঞাত নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে রেললাইনে ফেলে রাখে সে।
আজ সোমবার পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এর আগে, শনিবার (৯ মার্চ) ভোররাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৃত ধজিব উদ্দীনের ছেলে তাহিরুল ইসলামের ইজিবাইক চুরি করে পালানোর সময় সে ধরা পড়ে। ঘাতক সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আকতার হোসেনের ছেলে।
পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত স্টেশন সংলগ্ন রেললাইন থেকে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিনই দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। তবে এতদিনেও ওই নারীর পরিচয় এবং হত্যারহস্য কোনটাই উদ্ঘাটন না হলেও সাজ্জাদকে ধরার পর বেরিয়ে এসেছে হত্যারহস্য। সে তার অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
জিজ্ঞাসাবাদে ঘাতক সাজ্জাদ পুলিশকে জানিয়েছে, গত ১৩ জানুয়ারি রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনে অজ্ঞাত ওই নারীর সঙ্গে পরিচয় হয় তার। পরে তাকে প্রলোভনে ফেলে আটোয়ারী উপজেলার কিসমত রেল স্টেশনে দুইজনে নেমে পড়েন। এরপর রেলগেটের পশ্চিম পার্শ্বে শাপলা কিন্ডার গার্টেন স্কুলের দরজাবিহীন একটি কক্ষে ও পরবর্তীতে কিসমত রেলগেটের উত্তর-পূর্ব দিকে জনৈক হবিবর রহমানের চাটাই বেড়ার টিনের ঘরের পিছনের উত্তরে জনৈক আলমের সুপারি বাগানের মধ্যে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ইট দ্বারা মাথায় আঘাত করে হত্যা করে সে। পরবর্তীতে ছুরি দ্বারা শরীর বিভৎসভাবে ক্ষত-বিক্ষত করে রুহিয়া-কিসমত সেকশন রেল লাইনের উপর ফেলে রাখে। আর এই হত্যাকাণ্ডের কিছু ছবি নিজের ফোনে ধারণ করে রাখে সে। তবে ওই নারীর প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সুপার আরও জানান, ১৪ জানুয়ারি রেললাইনে নারীর খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধারের পর ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকার একটি পরিবার মরদেহটি তাদের নিখোঁজ স্বজনের দাবি করে সেসময় দাফন সম্পন্ন করে। তবে ঘাতকের ফোনের ছবি অনুযায়ী এটি ওই পরিবারের স্বজন নয়। ভিকটিমের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ঘাতক সাজ্জাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং অপরটি চুরির মামলা দায়ের হয়েছে। মামলা দুটি তদন্ত করছে পুলিশ।
(আরএআর/এসপি/মার্চ ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
১০ মার্চ ২০২৬
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
-1.gif)








