গাজীপুরে কারখানায় শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : বকেয়া বেতন পরিশোধ এক শ্রমিক মারধরের ঘটনার বিচারের দাবিতে গাজীপুর মহানগরীর দুইটি এবং মৌচাক এলাকার একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার ঘন্টা ধরে অবরোধ করে রাখে আন্দোলনরত শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী শ্রমিক অসন্তোষের কারণে দুটি মহাসড়কে অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এসব ঘটনায় অসন্তোষ ও ভাংচুর এড়াতে ১০টি কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, গত এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল ৭টা থেকে বিক্ষোভ শুরু করে। এসময়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই
মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের ফলে দুর্ভোগে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটেই তাদের গন্তব্যে যান।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। বেতন না দেওয়ায় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভিতরেই অবস্থান করে বিক্ষোভ করে। কিন্তু তারা সারাদিন শ্রমিকদের বেতন না দিয়ে নানা ধরনের তালবাহানা শুরু করেন। বিকালে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে শ্রমিকরা সকাল ৭টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারীরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৭টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চার ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে বেলা ১১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
অপর দিকে, নগরীর বাসন থানার নান্দুন এলাকায় কেমিও ইউএসএ নীটওয়্যার লিঃ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি করলে কারখানার ডাইং সেকসনের শ্রমিকদের দিয়ে অন্য সেকসনের শ্রমিকদের উপরে হামলার প্রতিবাদে ভোগড়া-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা দাবি করেন কারখানা থেকে প্রতিমাসে আন্দোলন করে বেতন নিতে হয়। এবারও কর্তৃপক্ষ বেতন দিতে গড়িমসি করে। সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তাদের বেতন পরিশোধ করেনি। বেতন দাবি করলে বহিরাগত লোক দিয়ে শ্রমিকদের মারধর করা হয়। তারা শ্রমিকদের মারধরের বিচার এবং বকেয়া বেতন দাবি করে মহাসড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা
কারখানায় মেশিনপত্র ও অফিস কক্ষে ব্যাপক ভাংচুর চালায় এবং কারখানার অভ্যন্তরে কয়েকটি গাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করে। তারা কারখানার ভিতরে তৈরীকৃত মালামালে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায় বলে কারখানা কর্তৃপক্ষ জানায়।
এ ব্যাপারে কারখানার প্রশাসন জানান, কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রাত তিনটা পর্যন্ত কাজ করা হয়। রাত হয়ে যাওয়ায় ব্যাংকে টাকা জমা দেওয়া যায়নি। মঙ্গলবার বেতন দেওয়ার কথা ছিল। এর আগে কারখানার ডাইং এবং নীটিং সেকসনের শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়। মারধরের ঘটনার বিচার এবং বেতনের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানায় তাণ্ডব চালায়।
বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, কড্ডা বাজার কেমিও ইউএসএ নীটওয়্যার লিঃ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের উপরে হামলার প্রতিবাদে সকাল থেকে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ভোগড়া বাইপাস সড়ক দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যানচলাচল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বারটার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় বিচারের দাবিতে গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সকাল ৮টা থেকে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। শ্রমিক বিক্ষোভের কারণে মৌচাকের আশপাশের ১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেলা ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
(এস/এসপি/মার্চ ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
১৬ মার্চ ২০২৬
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
-1.gif)








