টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে শাটডাউন কর্মসূচি
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবিব্যবহারের দাবির প্রতিবাদে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যাটস শিক্ষার্থীরা চিকিৎসক পদবি ব্যবহারের দাবি জানিয়ে আসছে, যা অযৌক্তিক ও স্বাস্থ্য খাতের জন্য হুমকি স্বরূপ।
তাদের মতে, এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা শিক্ষা সম্পন্ন করলেও ম্যাটসশিক্ষার্থীরা তুলনামূলক স্বল্প শিক্ষাগত যোগ্যতা নিয়েই চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই অবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা আরো বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার টেকসই উন্নতির জন্য সুনির্দিষ্ট ও বাস্তববসম্মত পরিবর্তন আনতে হবে।
চিকিৎসক স্বীকৃতি প্রদান শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখার দাবি জানিয়ে তারা বলেন, তাদের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীসহ সাধারণ মানুষ উপকৃত হবে।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি
১. চিকিৎসক স্বীকৃতি সংরক্ষণ: এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবে না। বিএমডিসি শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রীধারীদের নিবন্ধন দেবে এবং এই সংক্রান্ত সব রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২. ওষুধ ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিনিষেধ: উন্নত বিশ্বের আদলে ওভার দ্য কাউন্টার (ওটিসি) ওষুধের তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকদের বাইরে কেউ ওটিসি তালিকার বাইরেরওষুধ প্রেসক্রাইব করতে পারবে না।
৩. চিকিৎসক নিয়োগ বৃদ্ধি: স্বাস্থ্যখাতে চিকিৎসকের ঘাটতি কমাতে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়োগ নিশ্চিত করতে হবে।
৪. মানহীন মেডিকেল কলেজ ও ম্যাটসবন্ধ: সব মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধ করতে হবে। ম্যাটস পাস শিক্ষার্থীদের "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো)" পদবি বাতিল করে তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন: চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।সারা দেশের মেডিকেল কলেজ গুলোর আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই শাটডাউন কর্মসূচি পালন করেন।
(এসএম/এসপি/মার্চ ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








