E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক ও যাত্রী নিহত

২০২৫ মার্চ ১২ ১৭:১০:৪৫
বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক ও যাত্রী নিহত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসষ্ট্যান্ড নামক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক ও যাত্রী নিহত হয়েছেন।

নিহত ভ্যান যাত্রী আব্দুর রাজ্জাক ঘরামী (৪৮) গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বাবুল ঘরামীর ছেলে। অপর নিহত ভ্যানচালক স্বপন খান (৬০) কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে। গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালক ও একজন যাত্রী মহাসড়কের মধ্যে পরে যায়।

স্থানীয়দের কাছে এ খবর পেয়ে তাৎক্ষনিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

(টিবি/এসপি/মার্চ ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test