বিসিসির রাজস্ব আয় বেড়েছে ২ কোটি ৩০ লাখ টাকা
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চলতি বছর ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়ায় বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। এবার প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। যা গতবছরের তুলনায় অত্যন্ত বেশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে বিসিসির আওতাধীন হাট-বাজার, পুকুর, বাসস্ট্যান্ড এবং শৌচাগারের বার্ষিক লিজ প্রদান বাবদ আয় ছিলো সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা। এবার সেই একই ইজারায় আয় হয়েছে সাড়ে তিন কোটি টাকা। পূর্বে কেন এতো কম রাজস্ব আয় হয়েছিলো তা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন বিসিসির দায়িত্বশীল কর্মকর্তারা।
সূত্রে আরও জানা গেছে, গত বছরের তুলনায় এবার হাট-বাজারগুলোর ইজারা অনেক বেশি দামে হয়েছে। এরমধ্যে বরিশাল জেলা পাইকারী মৎস্য বাজার থেকে গতবছর আয় হয়েছিলো ১০ লাখ টাকা। এবার তা ইজারা হয়েছে ৭০ লাখ টাকায়। একইভাবে রূপাতলী হাউজিং বাজারের ইজারা বেড়ে ২০ লাখ টাকা হয়েছে। যা পূর্বে ছিলো মাত্র ৭৪ হাজার টাকা।
বিসিসি’র প্রশাসক রায়হান কাওছার বলেন, আমরা আইনের বাস্তবায়ন করেছি এবং কৌশল করে টেন্ডার ড্রপিং পয়েন্ট বাড়িয়ে দিয়েছি। ফলে আগে যেখানে দরপত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, সেখানে এবার ছিলো শান্তি। এখন একে অপরকে দোষারোপের পরিবর্তে সরকার এবং জনগণ সমানভাবে উপকৃত হচ্ছে।
তিনি আরও জানান, এবার বিপুল সংখ্যক দরপত্র ফরম বিক্রি হয়েছে। যার পরিমাণ ছিলো সাতশ’টি, যা বিগত ১৫ বছরে সর্বোচ্চ। এবছর রাজস্ব আয়ের পুরো প্রক্রিয়া ছিলো আগে যা ঘটতো তার বিপরীত।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, আমরা চেষ্টা করছি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে। তা হয়েছে। আগামীতে আরও স্বচ্ছতা বজায় রাখতে ই-টেন্ডার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








