শৈলকুপায় দেবরের হাতে আহত ভাবীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় দেবরের হাতে আহত ভাবী রেশমা খাতুনের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রেশমা খাতুন উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। প্রতিবেশীরা জানান রেশমা খাতুনের স্বামী আব্দুল হামিদের ছোট ভাই নাহিদ হোসেন দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীন ভাবে একই পরিবারে বসবাস করে আসছে। গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রেশমা খাতুনকে পড়ে থাকতে দেখে। হাতে আঘাতের চিহৃ সহ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় রেশমার মৃত্যু হয় বলে জানা যায়। প্রতিবেশীরা ধারনা করছে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নাহিদ তার ভাবীকে আঘাত করতে পারে।
মৃত রেশমা খাতুনের স্বামী আব্দুল হামিদের চাচাতো ভাই কামরুজ্জামান বলেন, রেশমা খাতুনের দেবর নাহিদ দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। মাঝে মধ্যে তার বুদ্ধিমত্তা একদমই কাজ করে না। রবিবার সন্ধার একটু আগে রেশমাকে যখন অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তখন নাহিদ বাড়িতে অবস্থান করছিল। হাতে আঘাতের চিহৃ থাকায় ধারনা করা হচ্ছে তাকে আঘাত করা হতে পারে অথবা স্ট্রোকে সে অচেতন অবস্থায় পরেছিল। এরপর চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে জানান। রেশমা খাতুন তিন সস্তানের জননী। তার দুই বছরের একটি পূত্র সন্তান রয়েছে।
গৃহবধূ রেশমার মৃত্যুর ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, অভিযোগ রয়েছে দেবরের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ভাবী রেশমার মৃত্যু হয়েছে। তবে প্রতিবেশীরা বলছেন দেবর নাহিদ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। নাহিদ নিখোঁজ থাকায় এ ঘটনার আসল রহস্য বলা যাচ্ছে না।
(এসআই/এসপি/মার্চ ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








