E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন 

২০২৫ মার্চ ১৩ ১৯:৩৭:৪৫
ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন 

দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবীতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে শহরের কোট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো, আলাউদ্দীন।

এ সময় তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র অন্যত্র চলে গেলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ হবে। ১৩ কোটি মানুষের ডাটাবেজ অন্যত্র চলে গেলে তা অরক্ষিত হয়ে যাবে। তারা অবিলম্বে এনআইডি অন্যত্র নেওয়ার ষড়যন্ত্র বন্ধ সহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২৫ বাতিলের দাবী জানান। তা না হলে দাবি আদায়ে তারা আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে শতর্ক করেন।

জাতীয় পরিচয়পত্র বাঁচান, ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে রেখে ব্যানার ফেস্টুন প্লে কার্ড হাতে নিয়ে নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

(ডিসি/এসপি/মার্চ ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test