E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুঃস্থদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হলো ইফতার সামগ্রী

২০২৫ মার্চ ১৫ ১৮:৫০:২৭
দুঃস্থদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হলো ইফতার সামগ্রী

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী। জেলার গৌরনদী উপজেলার চাঁদশী সমাজসেবা সংগঠনের উদ্যোগে দ্বিতীয়দিনের ন্যায় আজ শনিবার চাঁদশী ইউনিয়নের চারটি গ্রামের শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে আলু, পিয়াজ, তেল, চিনি, মুড়ি, ছোলা, মসুর ডালসহ মোট ১১ প্রকার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার, কোষাধ্যক্ষ মো. রাশেদ সিকদার ও ক্রীড়া সম্পাদ মো. রানা সরদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার বলেন, সংগঠনের সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবছরও সাধ্যমত ইফতার সামগ্রী দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/মার্চ ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test