পঞ্চগড়ে বিএনপির সেলে আওয়ামী লীগ পন্থী চিকিৎসক
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় আইনজীবী ও চিকিৎসকদের সমন্বয়ে জেলা ভিত্তিক আইনী ও স্বাস্থ্যসেবা সহায়তা সেল গঠন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার স্বাস্থ্যসেবা সহায়তা সেলে দুইজন চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়। তাতে এক আওয়ামীপন্থী চিকিৎসক আছে বলে বিভিন্নমহলে গুঞ্জন চলছে।
ডা. আফরোজা বেগম রীনা নামের এই চিকিৎসক ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত শুক্রবার (১৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি এক প্রেস ব্রিফিং-এ এই সেল গঠনের বিষয়টি প্রকাশ করেন।
প্রেস ব্রিফিং-এ উল্লেখ করা হয়, 'বর্তমান সময়ে আলোচিত ধর্ষিতা আছিয়ার মৃত্যুর বিষয়টি কোনমতেই দেশবাসী মেনে নিতে পারছেনা। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রুত আইনের শাসন বলবৎ হবে, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুঃস্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি প্রবল হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরী করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে।'
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহে ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করেছে।
এদিকে, আওয়ামীপন্থি চিকিৎসক বিএনপির এমন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জায়গা পাওয়ায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ফেসবুক পোস্টে নেতিবাচক মন্তব্যও করছেন।
মাসুদ মল্লিক নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের লোক কিভাবে বিএনপির কেন্দ্রীয় সেলে আসে। বিএনপি কি এতটাই দেওলিয়া হয়েছে। এগুলোর দেখার কেউ নেই। এভাবেই প্রত্যেকটা জায়গায় যদি আওয়ামী লীগের দোসর,দালাল গুলো ঢুকে যায় তাহলে একটা সময় বিএনপি দলের সমস্যা হতে পারে।
ডা. আফরোজা বেগম রীনা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটিতে ছিলেন বলে নিশ্চিত করেছেন স্বাচিপের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম। তিনি বলেন, সেসময় উনাকে (ডা. আফরোজা বেগম রীনা) রাখা হয়েছিলো।তবে তিনি কোন পক্ষের সঙ্গেই জড়িত নন।
ডা. আফরোজা বেগম রীনা এ বিষয়ে বলেন, 'বিএনপির স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি হওয়ার মত কোন চিঠি আমি পাননি। এছাড়া আমি কখনও কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আমরা চাকরি করছি ডাক্তার হিসেবে সবখানে নাম ঢুকিয়ে দিয়াটা কারো অপরাধ নয়।এক্ষেত্রে আমাদেরও করার কিছু থাকেনা। কোথাও সিগন্যাচারও করিনি, ফরমও পূরণ করিনি। নাম দিয়ে দিলেতো কিছু করার নেই।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ডা. আফরোজা বেগম রীনাকে স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য করার বিষয়ে আমি অবগত নই। ইতোমধ্যে জেনেছি তিনি বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলো।
(আরএআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
১০ মার্চ ২০২৬
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
-1.gif)








