জামালপুরে যুবককে হাত-পা বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ
রাজন্য রুহানি, জামালপুর : মোবাইলে জুয়া খেলার পাওনা পাঁচ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় রাসেল মিয়া (৩৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। এমনই অভিযোগ করেছে নিহতের পরিবার। জামালপুরের সরিষাবাড়ীতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনাটি।
নিহত যুবক পৌরসভার আরামনগর বাজারের চা বিক্রেতা অহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি হোটেল কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার (চা পট্টি) গণশৌচাগার সংলগ্ন দোকান থেকে ওই হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, বন্ধুদের পাল্লায় পড়ে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন রাসেল। এতে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সম্প্রতি জুয়া খেলার পাওনা টাকার জন্য তাকে চাপ দেয় পাওনাদার বন্ধুরা। এদিকে বুধবার দুপুরে ক'জন ব্যক্তি বাকবিতণ্ডা করে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি আর বাড়ি ফেরেন নি।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আরামনগর বাজারের হাফিজুরের চায়ের দোকানে হাত-পা বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান দোকানদার হাফিজুর। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। মোবাইলে জুয়া খেলার পাঁচ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে রাসেলের বন্ধুরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, হাত-পা বাঁধা ঝুলন্ত অবস্থায় রাসেল মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
(আরআর/এএস/মার্চ ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
০৪ মার্চ ২০২৬
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








