নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক মনোনয়নে অনিয়মের অভিযোগ, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের দাবি
নাটোর প্রতিনিধি : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরিচালক মনোনয়নে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে স্থানীয় সুশীল ও সচেতন নাগরিক সমাজের ২১ প্রতিনিধি উপস্থিত হয়ে এই অনিয়মের প্রতিবাদ করেন।
বৃহস্পতিবার দুপুরে সুশীল ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমিতির জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকারের সাথে দেখা করেন। তারা অনিয়মের মধ্য দিয়ে মনোনীত করা পরিচালকদের নাম বাতিল ঘোষণাসহ সঠিক নিয়ম অনুসরণপূর্বক স্বচ্ছ ও নিরপেক্ষ মনোনয়ন নিশ্চিত করতে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। অন্যথায় এ অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সমন্বিত নাগরিক আন্দোলন গড়ে তোলাসহ ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আদালতের শরণাপন্ন হবেন বলে উল্লেখ করেন।
সুশীল ও নাগরিক সমাজের অন্যতম প্রতিনিধি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা জামান মাসুদ লিটু জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আবেদন জমা দিতে সমিতির দপ্তরে আসি। কিন্ত সমিতির জিএম (জেনারেল ম্যানেজার) তাকে জানান সার্ভার বন্ধ হয়ে গেছে। আর আবেদন নেওয়া সম্ভব নয়। বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, আমি এক প্রকার জোর করে আমার আবেদন জমা দেই। কিন্তু কোন নিয়মে আমাকে বাদ দেওয়া হলো তা আমি জানি না এবং জানতে চাইলেও জিএম সদুত্তর দিতে পারেনি।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নাটোর জেলা সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব-বড়াইগ্রাম উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক অমর ডি কস্তা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক পদে মনোনয়নপত্র বা আবেদন করার বিষয়ে কোন সার্কুলার প্রদান করা হয়নি। এগুলো ঘরোয়া বৈঠকে ঠিকঠাক করার বিষয় নয়। গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে ও গ্রাহক সেবা নিশ্চিতকরণ সহ সমিতির সুষ্ঠু ব্যবস্থাপনা উপযোগী করে তুলতে জনমতের ভিত্তিতে সমাজের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনীত করা উচিত।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা জানান, পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম সমিতির জিএম এর যোগসাজশে নিজে আবেদন করেছেন এবং তার আবেদনকে সমর্থন জানানোর জন্য তিনি নিজের শ্যালক, বন্ধু ও কলেজের সহকর্মীদের দিয়ে আবেদন করিয়েছেন। এছাড়া তিনি বনপাড়া অঞ্চলের গ্রাহক হয়ে বড়াইগ্রাম অঞ্চলের পরিচালক হয়েছেন যা নিয়মনীতির বাইরে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার এ বিষয়ে বলেন, সমিতির পরিচালক হিসেবে জালাল উদ্দিন গাজী, আশরাফুল ইসলাম, তাজ মোহম্মদ আশরাফুল ইসলাম, আজিজা আক্তার আমিন ও বানেরা খাতুন মনোনীত হয়েছেন। তবে কোন বিবেচনায় তারা মনোনীত হলেন এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি।
পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী জোনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুমন সাহার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিচালক মনোনয়নে যদি কোন অসঙ্গতি বা অনিয়ম খুঁজে পান তাহলে লিখিত জানান। আমরা তা গুরুত্বসহকারে তদন্ত করবো এবং কোন ধরণের অসঙ্গতি বা অনিয়ম ধরা পড়লে এই মনোনয়ন বা কমিটি বাতিল করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কোরবান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম, উপজেলা কৃষকদল নেতা লালচাঁদ প্রামাণিক, পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম, ছাত্রদল নেতা ফরহাদ, যুবদল নেতা ইফতেখার মন, সুমন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।
(এডিকে/এসপি/মার্চ ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৮ জুলাই ২০২৬
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
-1.gif)