এলাকায় শোকের মাতম
পাশাপাশি কবরে সমাহিত সড়ক দুর্ঘটনায় নিহত বাবা-মা-শিশু
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা, মা ও শিশু সন্তানের মরদেহ পাশাপাশি কবরে সমাহিত করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল কেন্দ্রীয় মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কেন্দ্রীর কবরস্থানে তাদের ৩ জনেরই দাফন সম্পন্ন করা হয়। জানাযায় সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
শুক্রবার সকালে রাব্বির বাাড়িতে গিয়ে দেখা যায়, শিশুসহ একই পরিবারের ৩ জনকে হারানোর পরিবারে বইছে শোকের মাতম। ছেলে, পুত্রবধু ও একমাত্র নাতিকে হারিয়ে পাগলপ্রায় রাব্বির মা। বিলাপ করছে পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের মৃত্যুর খবর শুনে রাব্বির বাড়িতে এলাকাবসীদের ভিড়। পিতৃহারা রাব্বি হোসেন ছিলেন পরিবারের একমাত্র কর্মম ব্যাক্তি। তার মৃত্যুতে অনিশ্চিত গন্তব্যে এখন ওই পরিবার।
বৃহস্পতিবার ( ২০ মার্চ ) বিকেল সাড়ে ৫ টার দিকে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের বহরপুর কান্দিপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সাথে বাসের মূখোমূখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত হয় পাঁচ জন। ঈদের কেনাকাটা শেষে দাশুড়িয়া এলাকায় শ্বশুরবাড়ীতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও একমাত্র শিশু সন্তানসহ নিহত হন রাব্বি হোসেন।
রাব্বি হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল এলাকার মৃত বাবু হোসেনের ছেলে। রূপপুর পারমানবিক এলাকায় তার একটি মুদি দোকান ছিল। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পরিবার ও এলাকাবাসী।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে ভালোবাসার সম্পর্কের পর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রাব্বি দম্পত্তি। বিয়ের দেড় বছরের মাথায় একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্মদেন মুক্তা খাতুন। পারিবারিক কলহের জেরে বিগত পাঁচ মাস যাবত বাবার বাড়িতেই অবস্থান করছিল মুক্তা। পারিবারিক বিবাদ ফয়সালা হওয়ায় আজ শুক্রবার (২১ মার্চ) শ্বশুর বাড়ীতে ফিওে যাওয়ার কথা ছিলো মুক্তা খাতুনের। সেজন্য বৃহস্পতিবার ঈশ্বরদী বাজার থেকে কেনাকাটা শেষে বাবার বাড়ী দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে স্বামী ও সন্তান নিয়ে ফিরছিলেন তারা। কিন্তু পথেই সড়ক দুর্ঘটনায় স্বামী ও সন্তানসহ মারা যান মুক্তা খাতুন।
এই দুর্ঘটনায় অন্য নিহতরা হলেন ঈশ্বরদী পিয়ারপুর এলাকার রানার ছেলে মোস্তফা জামান তোহা (২৫) এবং ঝিনাইদহ শৈলকুপা উপজেলার রতিডাভা এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০)।
ঈশ্বরদী থাসার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বলেন, দুর্ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(এসকেকে/এসপি/মার্চ ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








