ওসমান পরিবারের আশীর্বাদ পুষ্ট সরোজ সাহা এখন শত কোটি টাকার মালিক
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : এক সময়ে নরসিংদী জেলা শহরের সাধারণ হকার নারায়ণগঞ্জে ওসমান পরিবারের আশীর্বাদে এখন শত কোটি টাকার মালিক। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার অর্থনৈতিক উত্থানের শুরু। আওয়ামী লীগ বন্দনায় লাঙ্গলবন্দ জন্মাষ্টমী স্নান কমিটির সভাপতির পদটিও দখল করেন সেই সময়ে। দীর্ঘ ৯ বছর অবৈধ ভাবে এই সভাপতি পদের প্রভাব খাটিয়ে, প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করেন।
কথিত আছে, নারায়ণগঞ্জ সদরের টানবাজার সুতাপট্টির হিন্দু ব্যবসায়ীদের নিকট হইতে বিভিন্ন পন্থায় চাঁদা উত্তোলন করে ওসমানদের কে উপঢৌকন হিসেবে মাসোয়ারা প্রদানের মূল কারিগর ছিলেন সরোজ কুমার সাহা। দুর্নীতির মাধ্যমে কামাই করা কোটি কোটি টাকা ইন্ডিয়া এবং ইউরোপে পাচারের অভিযোগও আছে তার বিরুদ্ধে। নরসিংদী শহরের একজন সাধারণ হকার থেকে ভূমিদস্যুতা করে সে এখন ২০টি বাড়ির মালিক। নারায়নগঞ্জ ও নরসিংদীতে যারাই তাঁর অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতো, তাদেরকে তাঁর নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নির্যাতন ও হয়রানি করা হতো। এই ভয়ে কেউ মুখ খুলতে সাহস করতো না।
সোনারগাঁ এর বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অবৈধ ভাবে উপদেষ্টা হয়ে দীর্ঘদিন যাবত চাল, ডাল ও লাকড়ির ব্যবসার আড়ালে বিভিন্ন কৌশলে লুটপাট করে সে ও তার ভাগিনা বারদী লোকনাথ আশ্রমের কোটি কোটি টাকা তসরুপ করার খবর আশ্রমের মানুষের মুখে মুখে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি, যে তার অন্যায়ের প্রতিবাদ করত তাকেই বিভিন্ন মামলা-হামলা দিয়ে হয়রানি করা হতো। ব্যক্তি জীবেনও এই সরোজ কুমার সাহা উৎশৃংখল প্রকৃতির।
তার কাছের লোকজন বলেন, সরোজ কুমার সাহা তার নিজের বউ-বাচ্চা ঢাকার উত্তরার বাসায় রেখে, নারায়ণগঞ্জের টান বাজারের বাড়ীতে শ্যালিকার সাথে বসবাস করেন। এনিয়ে তার দাম্পত্য জীবন সুখকর নয়।
সরোজ কুমার সাহা একই সময়ে বিভিন্ন মন্দিরে অনেক গুলো পদ প্রাপ্তির সুযোগে পদের অপব্যবহার করেন। সে নাঙ্গলবন্ধ স্থান উদযাপন কমিটির সভাপতি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারদী এর (সোনারগা নারায়ণগঞ্জ) উপদেষ্টা,কালী মন্দির, চিনিসপুর নরসিংদীর সভাপতি। এর পূর্বেও সে বিভিন্ন মন্দির কমিটিতে ছিলেন তার একঘেয়েমি ও অনৈতিক কার্যকলাপের জন্য সেখান থেকে তাকে বের করে দিতে বাধ্য হয় মন্দির কমিটি। সর্বশেষ বাধ্য হয়ে সাধু নাগ মহাশয়ের মন্দির, নারায়ণগঞ্জ হইতে তাকে অপসারণ করা হয়। ওসমান পরিবারের আশীর্বাদ পুষ্ট হয়ে বিগত সরকারের আমলে পদ-পদবীর প্রভাব খাঁটিয়ে, বিপুল বিত্তবৈভবের মালিক বনে যাওয়া সরোজ কুমার বর্তমান সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাদের কাঁধে ভর করে আবারও বিভিন্ন মন্দিরে ঢুকার জন্য চেষ্টা করছে। কিন্তু কোন মন্দির কমিটির লোকজনই তাহাকে পছন্দ না করার কারনে, এখন সে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এই ব্যাপারে সরোজ কুমার সাহার সেল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
(এসবি/এসপি/মার্চ ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








