সিএইচসিপিদের বেতন বন্ধ, তাদের পরিবারে নেই ঈদ আনন্দ
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কমিউনিটি হেলথ ক্লিনিকের সিএইচসিপিদের ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় সিএইচসিপি পরিবার বর্গের মাঝে নেই কোন ঈদের আনন্দ। রমজান প্রায় শেষের পথে ঈদুল ফিতর সমাগত। এসময়ের মাঝে সিএইচসিপিগণ ঈদের আগে বেতন বোনাস পাবে কি না এ নিয়ে তারা চরম উৎকন্ঠায় রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা দোঁড়গোঁড়ায় পৌঁছে দেয়ার জন্য ১৯৯৭/৯৮ সালে ৪২টি এবং ২০২২ সালে ২টিসহ মোট ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। সরকার থেকে প্রতিটি ক্লিনিকে ২২ ধরণের ওষুধ প্রদান করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর সিএইচসিপিদের ট্রাষ্টের অধীনে যোগদান করানো হয়। ট্রাষ্টে যোগদানের আগে ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ও চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মোট ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। ফলে সিএইচসিপিদের পরিবারবর্গ অর্থ সংকটে ভোগছেন। যার ফলে ঠিক মতো কাজে মন দিতে পারছে না সিএইচসিপিরা।
বিখেরুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিজন দেবনাথ জানান, ১২ বছর ধরে এক বেতনে চাকুরি করতে হচ্ছে তারপরও ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। যার ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
ঘাগড়াপাড়া কমিউনিটি ক্লিনিক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার নয়ন মিয়া জানান, এতদিন যাবত বেতন না পাওয়ার পরও সিএইচসিপি নিয়মিত ক্লিনিকে আসছেন তবে বেতন না পাওয়াটা অতীব কষ্টের।
উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সেবায় নিয়োজিত কর্মীদের বেতন বন্ধ থাকা অনভিপ্রেত। অবিলম্বে তাদের বেতন বোনাস প্রদান করে স্বাস্থ্য সেবায় গতি ফিরিয়ে আনা প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, ডিজি হেলথ এর অপারেশন প্লান থেকে সিএইচসিপিদের বেতন দেয়া হতো কিন্তু এখন কমিউটিটি ক্লিনিক সহায়তা ট্রাষ্টের অধীনে চাকুরি স্থানান্তরিত হওয়াতে বেতনের সমস্যা হচ্ছে। তবে মান্থলি মিটিং এবং রিপোর্ট প্রদান করা হচ্ছে নিয়মিত। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
(এন/এসপি/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








