নির্বিঘ্নে ঈদযাত্রায় প্রস্তুত দৌলতদিয়া লঞ্চ ঘাট
একে আজাদ, রাজবাড়ী : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে ফেরির সংখ্যা। সব ঠিক থাকলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এবার ঈদযাত্রা হবে স্বস্তির। এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জানা গেছে, ঈদে অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ সামাল দিতে এবার এই নৌরুটে চলাচল করবে ছোট-বড় ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ। এ ছাড়া গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে লঞ্চঘাটের পাশাপাশি ফেরি লোড-আনলোডে সাত ঘাটের মধ্যে চালু থাকবে তিনটির আট পকেট। দৌলতদিয়া ঘাট এলাকাসহ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মলমপার্টি, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকস্তরের নিরাপত্তা-ব্যবস্থা।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও মৌসুমি টিকিট কাউন্টার থাকবে। নজরদারি চলবে অবৈধ যানবাহনে। ঘাট এলাকার সড়কে করা হবে আলোকসজ্জা।
যাত্রীরা বলেন, পদ্মা সেতু চালুর আগে ভোগান্তি থাকলেও এখন দৌলতদিয়ায় কোনো ঝামেলা নেই।
তবে ছিনতাই, মলমপার্টিসহ অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। যানবাহনের চালকরা বলেন, পদ্মা সেতু চালুর পর এখন আগের মতো ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় না।
তবে ঈদের সময় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে সব ফেরি ঠিকভাবে পরিচালনা করা হলে সমস্যা হবে না। কিন্তু তিনটি ঘাট চাপ সামলাতে পারবে না। কারণ ফেরি একটি আনলোড হয়, আরেকটি অপেক্ষা করে। এ অবস্থায় ঘাট ফাঁকা না থাকলে সময়মতো যাত্রীদের আনা-নেওয়া করা যাবে না। এতে ভোগান্তি বাড়বে। এ জন্য ঘাটও বাড়ানো দরকার।
দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার আবুল হাশেম বলেন, ঈদে যাত্রীদের সুষ্ঠুভাবে পারাপারে এই রুটে ২২টি লঞ্চ চলাচল করবে। আর প্রতিটি লঞ্চের ফিটনেস ঠিক আছে। প্রশাসনসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ঘাট এলাকায় থাকবেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঈদের আগে ও পরে মানুষের পারাপার নির্বিঘ্ন করতে প্রায় সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। বর্তমানে ঘাটে যাত্রী ও যানবাহনের সংখ্যা খুব কম। যানবাহনের চাপ অনুযায়ী ১০ থেকে ১২টি ফেরি চলছে। তবে ঈদে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে ১৭টি ফেরি চলবে এবং ফেরি ঘাট চালু থাকবে তিনটি। আশা করছি এর মাধ্যমে যাত্রীরা নিরাপদে পারাপার হতে পারবে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শরীফ আল রাজীব বলেন, ঈদে দেশের বিভিন্ন জেলার মানুষ দৌলতদিয়া ঘাট ব্যবহার করেন। সে দিক বিবেচনায় ঈদের আগে-পরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন এবং হয়রানি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মলম পার্টি রোধে রাজবাড়ী জেলা পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আশা করছি, যাত্রীদের সহযোগিতায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত। তবে এখন আগের মতো যানবাহনের লম্বা সারি ও যাত্রী-হকারদের হাঁকডাক নেই। পদ্মা সেতু চালুর আগে ঈদে ২৪ ঘণ্টায় দৌলতদিয়া দিয়ে ৫-৭ হাজার যানবাহন নদী পারাপার হলেও সে সংখ্যা এখন নেমেছে অর্ধেকে। বর্তমানে দৌলতদিয়ার সাত ফেরি ঘাটের মধ্যে সচল রয়েছে তিনটি। পাশাপাশি সচল লঞ্চ ঘাট।
বর্তমানে এই রুট দিয়ে প্রতিদিন দেড় থেকে ২ হাজার ছোট-বড় যানবাহন নদী পারাপার হলেও ঈদে চাপ বেড়ে যায় কয়েক গুণ। ফলে থেকেই প্রস্তুতি নিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের কর্তৃপক্ষরা।
(একে/এসপি/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
২৪ আগস্ট ২০২৬
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
-1.gif)








