সুন্দরবনে আবারও আগুন, দাউ দাউ করে জ্বলছে বনভূমি
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : আবারও আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে। আজ শনিবার সকালে বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির আওতাধিন টেপারবিল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দাউ দাউ করে জ্বলছে আগুন। বনরক্ষী ও স্থানীয়রা নালা কেটে (ফায়ার লেন) আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।
শরণখোলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এরপর মোংলা মোরেলগঞ্জ ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটকেও আগুন নেভাকে সুন্দরবনের উদ্যেশে রওনা দিয়েছে। তবে, এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) অগ্নিকান্ডের কারণ এবং কি পরিমান বনভূমিতে আগুন জ্বলছে তা নিশ্চিত করতে পারেনি সুন্দরবন বিভাগ।
সুন্দরবনে এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের ‘লতিফের ছিলা’ এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। ওই আগুন নেভাতে বনবিভাগ, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ছাড়াও বিমান বাহিনীর হেলিকপ্টার অগুন নিয়ন্ত্রনে অংশ নেয়। ওই আগুনে বনভূমির ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। বন বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস মোবাইল ফোনে জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক এলাকার বনের ওপর থেকে ধোয়ার কুন্ডুলী দেখতে পান বন সন্নিহিত গ্রামবাসীরা। পরে তারা বন অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা। বনের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকান্ড এলাকায় নালা কাটা শুরু করেছে। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে। অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোন উৎস নেই। বনের মধ্যে কাছের খালের দূরত্বও ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে। জোয়ার হলে নৌপথে পাম্প মেশিন নিয়ে পানি দেওয়ার চেষ্টা করা হবে। শরণখোলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা রওনা দিয়েছে। এরপর মোংলা, মোরেলগঞ্জ ও কচুয়া ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নেভাবে সুন্দরবনের উদেশ্যে রওনা দিয়েছে। অগ্নিকান্ডের বিষয়টি বন বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকাল ৭টার দিকে সুন্দরবনের টেপারবিল এলাকার বনের ওপর থেকে ধোয়া উড়তে দেখে লোকজন তাকে জানায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে জানানো হয়।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে তারা রওনা দিয়েছেন। এছাড়া মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়া থেকেও ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে। এই তিনটি ইউনিটও আগুন নেভাতে ঘটনাস্থলের পথে রয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চলছে। তাৎক্ষণিক এর বেশি জানাতে পারেননি তিনি। আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। তথ্য প্রাপ্তিসাপেক্ষে বিস্তরিত জানাতে পারবো।
(এস/এসপি/মার্চ ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








