আন্দোলনের সমাপ্তি
বিনা'র মহাপরিচালকের দপ্তরের তালা খুলে পুনরায় কার্যক্রম শুরু
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ চার দিন অবরুদ্ধ থাকার পর শুক্রবার সকালে তাঁর দপ্তরে প্রবেশ করেছেন। বিনা'র কর্মকর্তা, কর্মচারী, বিজ্ঞানী ও পরিচালকবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান এবং অফিস কার্যক্রম স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে মহাপরিচালকের দপ্তরের তালা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝাপড়ার ভিত্তিতে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. শরিফুল হক ভূইয়া, পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজিজুল হক, ড. মো. লুৎফর রহমান মোল্যা, ড. মো. ইব্রাহীম খলিল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ড. মো. আশিকুর রহমান, ড. মো. হাসানুজ্জামান, ড. মো. হাবিবুর রহমান, খন্দকার শামছুল আরেফিন, উপপরিচালক (প্রশাসন) মাজহারুল ইসলাম, উপপরিচালক (অর্থ) মো. মনজুরুল হোসেন খান, নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমানসহ আরও অনেকে।
এছাড়াও বিনা কর্মচারী সমিতির সভাপতি মো. আলতাব মাসউদ, সাবেক শ্রমিক সমিতির সভাপতি মো. নবী হোসেন ও মো. আনোয়ার হোসেনসহ বিনার প্রধান কার্যালয় ও উপকেন্দ্রের বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এতে অংশ নেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, মহাপরিচালকের দক্ষ নেতৃত্ব ও বিনার গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছিল। তিনি দাবি করেন, কিছু বহিরাগত ব্যক্তি প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়েছে, যা বিনার বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
বিনা সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে জানান, ভবিষ্যতে কোনো বহিরাগতদের অনুপ্রবেশ বা বলপ্রয়োগ সহ্য করা হবে না এবং প্রয়োজনে তা প্রতিহত করা হবে। এখন থেকে বিনার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে বিনা সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরার আহবান জানান।
(এনআরকে/এসপি/মার্চ ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








